শনিবার, ২৭ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার

প্রেস কাউন্সিলের ক্ষমতা বৃদ্ধি করতে হবে: চেয়ারম্যান-প্রেস কাউন্সিল

প্রেস কাউন্সিলের ক্ষমতা বৃদ্ধি করতে হবে: চেয়ারম্যান-প্রেস কাউন্সিল
বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেছেন, শুধুমাত্র প্রিন্ট মিডিয়ার অভিভাবক প্রেস কাউন্সিল, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার নয়। প্রিন্ট মিডিয়া নিয়েই কাজ করা হয়। সংবাদ পত্রের স্বাধীনতা ও সাংবাদিকতার মান উন্নয়ন করার জন্য কাজ করছে।

নানা সুবিধা অসুবিধার মধ্যেই কাজ করতে হচ্ছে। দেশের সকল জায়গাতেই একই অবস্থা সাংবাদিকরা নানা প্রতিকূলতার সম্মুখীন হচ্ছেন। একজন সাংবাদিক যদি অন্যায় করেন আর তার প্রতিকার চেয়ে ভুক্তভোগী অভিযোগ দায়ের করেন তখন প্রেস কাউন্সিল বিচার করে।

কিন্ত প্রেস কাউন্সিলের শাস্তির কোন ক্ষমতা নেই, শুধু তিরস্কার জানাতে পারবে। তিরস্কার করলে তো ফরিয়াদী খুশি হবে না। শাস্তির বিধান রাখতে হবে। আর না হয় প্রেস কাউন্সিলে কেউ অভিযোগ করবে না। আদালতের দ্বারস্থ হবেন। দিন দিন মামলার সংখ্যাও কমবে।

আদালতে গেলে জেল জরিমানার সুযোগ থাকবে। আইন সংশোধন করে ক্ষমতা বৃদ্ধি করলে মামলার সংখ্যা বাড়বে। সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, সেই সন্মান বজায় রাখার জন্য বস্তু নিষ্ট সাংবাদিকতা করতে হবে।

সোমবার (১৫ মে) সকাল ১০ টায় সুনামগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত ও সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় সুনামগঞ্জের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশগ্রহনে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত প্রেস কাউন্সিল আইন ১৯৭৪ ও আচরণ বিধি তথ্য অধিকার আইন ২০০৯ অবহিত করণ শীর্ষক সেমিনার ও মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলা ম‍্যাজিষ্ট্রেট একেএম আব্দুল্লাহ বিন রশিদ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, প্রেস কাউন্সিলের সচিব মাসুদ খান, সুনামগঞ্জ জেলা তথ্য অফিসার আব্দুছ ছাত্তার। অনুষ্ঠান পরিচালনা করেন প্রেস কাউন্সিলের সুপার সাখাওয়াত হোসেন।

পিকে/এসপি 
দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ

দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ