বুধবার, ১২ অগাস্ট ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বুধবার ১২ অগাস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান

মরিশাস আফ্রিকায় বাংলাদেশের বাণিজ্য প্রবেশদ্বার হতে পারে : মরিশাসের প্রেসিডেন্ট

মরিশাস আফ্রিকায় বাংলাদেশের বাণিজ্য প্রবেশদ্বার হতে পারে : মরিশাসের প্রেসিডেন্ট
ঢাকা, ১২ মে, ২০২৩ (বাসস): মরিশাসের সফররত প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিং রূপন আজ বলেছেন, তার দেশ আফ্রিকায় বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের প্রবেশদ্বার হতে পারে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

আজ রাজধানীতে তার সাথে সাক্ষাৎ করলে তিনি বাংলাদেশ ও মরিশাসের মধ্যে সম্পর্ক জোরদারের জন্য সংযোগ, জনগণের মধ্যে যোগাযোগ এবং অর্থনৈতিক ও উন্নয়নের ক্ষেত্রে একটি সহযোগিতামূলক ব্যবস্থার ওপর জোর দেন।

প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আনন্দ প্রকাশ করে মরিশাসের প্রেসিডেন্ট দুই দেশের মধ্যে দীর্ঘদিনের চমৎকার সম্পর্কের কথা উল্লেখ করেন। তিনি অনেক ক্ষেত্রে বাংলাদেশে অর্জিত উল্লেখযোগ্য আর্থ-সামাজিক অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন।

মরিশাসকে বহু-জাতি সমাজ হিসেবে উল্লেখ করে তিনি সে দেশে বাংলাদেশী শ্রমিকদের ভূমিকার প্রশংসা করেন। তিনি বাংলাদেশ থেকে মরিশাসে উচ্চ পর্যায়ের সফরের আমন্ত্রণ জানান। মরিশাসের প্রেসিডেন্ট ৬ষ্ঠ ভারত মহাসাগর সম্মেলন ২০২৩ উপলক্ষ্যে তিন দিনের সফরে বর্তমানে ঢাকায় রয়েছেন।

আলম মরিশাসের প্রেসিডেন্টকে বাংলাদেশের অর্জিত আর্থ-সামাজিক প্রৃদ্ধির পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ভিশন ২০৪১’ সম্পর্কে অবহিত করেন। প্রতিমন্ত্রী এলডিসি-উত্তরণ প্রেক্ষাপটে বাংলাদেশ সরকারের গৃহীত আর্থিক ব্যবস্থার উল্লেখ করেন।

তিনি মরিশাসে প্রবাসী বাংলাদেশীদের দেখাশোনা করার জন্য মরিশাস সরকারকে ধন্যবাদ জানান। তিনি সম্পর্ক উন্নয়নের জন্য কৃষি, শিক্ষা এবং আইটি খাতে আরও উচ্চ-পর্যায়ের সফর, বিমান যোগাযোগ এবং প্রশিক্ষণ বিনিময়ের ওপর জোর দেন।

প্রতিমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে পোর্ট লুইসের একটি রাস্তার নামকরণ করায় মরিশাস সরকারকে ধন্যবাদ জানান। মরিশাসের প্রেসিডেন্ট সকালে ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করেন এবং অতিথি বইতে স্বাক্ষর করেন।

পিকে/এসপি
জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর

জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর