বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বুধবার ০৯ সেপ্টেম্বর ২০২৬ ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে?
অন্যতম উদ্ভাবনী উদ্যোগ হিসেবে

চট্টগ্রাম বিভাগীয় ইনোভেশন শোকেসিং ২০২৩-‘বিডি ট্যাক্স টেকনোলজি'র অংশগ্রহণ

চট্টগ্রাম বিভাগীয় ইনোভেশন শোকেসিং ২০২৩-‘বিডি ট্যাক্স টেকনোলজি'র অংশগ্রহণ
চট্টগ্রাম বিভাগীয় ইনোভেশন শোকেসিং ২০২৩-এ অন্যতম উদ্ভাবনী উদ্যোগ হিসেবে ‘বিডি ট্যাক্স টেকনোলজি লিমিটেড অংশ নিয়েছে। বুধবার (১০ মে ২০২৩) জনপ্রশাসন মন্ত্রণালয় ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার‌্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত,

চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম হলে এই প্রদর্শনীর উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্তি সচিব নবীরুল ইসলাম। এতে, কুমিল্লা জেলার ৪টি উদ্ভাবনীর মধ্যে অন্যতম হিসেবে বিডি ট্যাক্স টেকনোলজি লিমিটেড অংশ নেয়।

প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেন ‘বিডি ট্যাক্স টেকনোলজি লিমিটেড- এর ব্যবস্থাপনা পরিচালক এবং কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী। প্রদর্শনীটি ১১ মে ২০২৩, বুধবার সন্ধ্যায় শেষ হয়।

উল্লেখ্য, অনলাইনে আয়কর জমা দেওয়ার দেশের প্রথম সফটওয়্যার কোম্পানি হিসেবে ‘বিডি ট্যাক্স টেকনোলজি লিমিটেড ২০১৫ সালে যাত্রা শুরু করে। বাংলাদেশের রাজস্ব খাতে ডিজিটালাইজেশন এবং তথ্য প্রযুক্তি খাতে বিশেষ অবদান রাখায় প্রতিষ্ঠানটি বেসিস ন্যাশনাল আইসিটি আওয়ার্ড-২০১৮ ,বাংলাদেশ স্টার্টআপ অ্যাওয়ার্ড ২০১৭, ডেইলি স্টার আইসিটি অ্যাওয়ার্ড ২০১৭, বেসিস অ্যাওয়ার্ড ২০১৫ অর্জন করে।

এছাড়াও চীনে অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক আইসিটি এ্যালায়ান্সে- ফিন্যান্স অ্যান্ড একাউন্টিং সল্যুশন ক্যাটাগরিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। গ্রাহক সেবার মান বৃদ্ধি এবং স্বল্প সময়ের মধ্যে সেবা প্রদান নিশ্চিত করতে বিডি ট্যাক্স টেকনোলজি লিমিটেড মোবাইল অ্যাপের কার্যক্রম চালু করেছে।

ফলে করদাতারা চাইলে গুগল প্লে স্টোর থেকে বিডি ট্যাক্স অ্যাপ ডাউনলোড করে ঘরে বসেই নিরাপদে ও স্বল্পসময়ে সেবা গ্রহন করতে পারবে। এর সিইও জুলফিকার আলী জানান, দেশের রাজস্য আহরণ তথা আয়কর রিটার্ন তথ্য-প্রযুক্তির মাধ্যমে জমা এবং প্রক্রিয়াটি সহজ করতে বিডি ট্যাক্স নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

পিকে/এসপি
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর

অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর