বুধবার, ১২ অগাস্ট ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বুধবার ১২ অগাস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান
ইমরান খাঁন গ্রেপ্তার

সহিংসতা দমাতে পাকিস্তানে ফেসবুক-ইউটিউব বন্ধ

সহিংসতা দমাতে পাকিস্তানে ফেসবুক-ইউটিউব বন্ধ
দুর্নীতির মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধী নেতা ইমরান খানকে গ্রেফতারের জেরে উত্তপ্ত পাকিস্তান। পরিস্থিতি সামাল দিতে ইতোমধ্যে রাজধানী ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

এছাড়া লাহোর, করাচি ও বালুচিস্তানসহ দেশের বিস্তীর্ণ অঞ্চলে হাই অ্যালার্ট জারি করেছে পাক প্রশাসন। এবার গোটা দেশে মোবাইল ব্রডব্যান্ড কানেকশন বন্ধ করল শেহবাজ সরকার।

পাকিস্তান টেলিকমিউনিকেশন কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে গোটা দেশে মোবাইল ব্রডব্যান্ড পরিষেবা বন্ধ করা হয়েছে। এর ফলে পুরো পাকিস্তানে আপাতত ফেসবুক, টুইটার ও ইউটিউব পরিষেবা বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (৯ মে) সন্ধ্যায় টেলিকম সংস্থার তরফে ইন্টারনেট সরবরাহের রিপোর্ট উল্লেখ করে আরও জানানো হয়, কিছু অঞ্চলে সম্পূর্ণভাবে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। যার ফলে রিয়েল-টাইম নেটওয়ার্ক ডেটায় দেখা যাচ্ছে, পাকিস্তানে সমস্ত মোবাইল এবং ফিক্সড-লাইন ইন্টারনেট সরবরাহে ব্যাঘাত ঘটেছে।

তার ফলেই দেশে ফেসবুক, টুইটার ও ইউটিউব আপাতত বন্ধ হয়ে গেছে। প্রসঙ্গত, জমি সংক্রান্ত মামলায় এদিন দুপুরে ইসলামাবাদ আদালত চত্বর থেকে গ্রেপ্তার হন সাবেক পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তার পর থেকেই পিটিআই কর্মী-সমর্থকদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে গোটা পাকিস্তান।

প্রথমে ইসলামাবাদ আদালত চত্বরেই বিক্ষোভ শুরু করে পিটিআই সমর্থকরা। পরে ধীরে-ধীরে লাহোর, করাচি সহ সমগ্র পাকিস্তানে ছড়িয়ে পড়ে বিক্ষোভ। সেনা হেড কোয়ার্টার থেকে সেনা আবাসন, এমনকি পাকিস্তানের রেডিও অফিস চত্বরেও আগুন জ্বালিয়ে তীব্র বিক্ষোভ দেখায় ইমরান সমর্থকরা। পরে তা দেশজুড়ে ছড়িয়ে পড়ে।

পিকে/এসপি

#ফেইসবুক #ইউটিউব #বন্ধ #ইমরান খাঁন # গ্রেপ্তার #পাকিস্তান #পিটিআই
জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর

জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর