রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
রবিবার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময় সাংবাদিক এ এইচ এম ফারুকের পিতার ১৭তম মৃত্যুবার্ষিকী এশিয়ার ১০ মুসলিমবান্ধব পর্যটন শহর | প্রধান খবর চার সপ্তাহের জন্য শাকসু নির্বাচন স্থগিত স্বামীর বাড়ি দাউদকান্দিতে চিরনিদ্রায় শায়িত হলেন ইউএনও ফেরদৌস আরা হ্যাপি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা ছিলো অসাধারণ: ড. মোশাররফ কবি ও প্রকাশক মঈন মুরসালিন এর জন্মদিন সেকান্দার মাস্টার স্মৃতি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে কম্বল বিতরণ

কুমিল্লায় হ্জ্জ যাত্রীদের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

কুমিল্লায় হ্জ্জ যাত্রীদের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
কুমিল্লা জেলার সরকারি ও বেসরকারি হজ্জযাত্রীদের ৫ দিন ব্যাপী হজ্জ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ মে) সকালে জেলা শিল্পকলা একাডেমী কুমিল্লায় প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেন জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লা।

হজ্জ এসোসিয়েশন অব বাংলাদেশ এর সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসাইন তসলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: মোশারেফ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন ইফা কুমিল্লা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারোয়ার, রাজাপুর দরবার শরীফের পীর সাহেব শাহ মোহাম্মদ নাদিমুর রশিদ, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. আবদুল কাইয়ুম, প্রশিক্ষক মাস্টার ট্রেইনার মো: নোমান আলমগীর।

পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন রেইসকোর্স জামে মসজিদের ইমাম মাওলানা মো: নুরুল্লাহ। সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোহাম্মদ শফিউল্লাহ।

প্রশিক্ষণে হজের নিয়ম-কানুন, আবাসন, পরিবহন, চিকিৎসা, কুরবানি ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলো অবহিত করা হয়। জেলা থেকে চলতি বছরে সরকারি ও বেসরকারী পর্যায়ে হজ্জ গমনে নিবন্ধিতদের প্রায় ৩২১৮ জন ব্যক্তি এই প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন।

পিকে/এসপি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ