বুধবার, ১২ অগাস্ট ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বুধবার ১২ অগাস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান

পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ'কে দাউদকান্দিতে ফুলেল শুভেচ্ছা

পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ'কে দাউদকান্দিতে ফুলেল শুভেচ্ছা
প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশ (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদ তাঁর নিজ গ্ৰাম কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জে যাওয়ার পথে যাত্রা বিরতিকালে দাউদকান্দিতে কর্মরত গণমাধ্যম কর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান এবং সংক্ষিপ্ত সময়ে মতবিনিময় করেন।

তৃতীয় মেয়াদে (পিআইবি) মহাপরিচালক পদে নিয়োগ পাওয়ায় তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীরা । আজ শনিবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) এর সরকারি বাসভবন পায়রায় পিআইবি মহাপরিচালক জাফর ওয়াজেদকে সাংবাদিকরা ফুল দিয়ে বরণ করে নেন।

শুভেচ্ছা গ্রহণের পর সৌহার্দ্যপূর্ন পরিবেশে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে আলোচনা করেন পিআইবি মহাপরিচালক। আলোচনাকালে পিআইবি মহাপরিচালক সাংবাদিকতার মানউন্নয়নে সাংবাদিকদের পিআইবি’র পক্ষ থেকে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থার কথা জানান ।

পিআইবি মহাপরিচালক সাংবাদিকদের পার্টিজানের জায়গায় না থেকে নিউজের জায়গায় থেকে সাংবাদিকতা করার পরামর্শ দেন। জাফর ওয়াজেদ বর্তমান পরিস্থিতির সাথে খাপ খাইয়ে আধুনিক সাংবাদিকতার উপর গুরুত্বারোপ করেন। আলোচনাকালে সাংবাদিকরা বলেন জাফর ওয়াজেদ আমাদের তথা কুমিল্লার গর্ব।

এদেশের সাংবাদিকতার মান উন্নয়নে তাঁর অবদান অনস্বীকার্য। জাফর ওয়াজেদকে তৃতীয় মেয়াদে প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশ'র মহাপরিচালক পদে নিয়োগ দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান সাংবাদিকরা। পূণরায় নিয়োগের মাধ্যমে বাংলাদেশের সাংবাদিকতা আর‌ও সমৃদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন শুভেচ্ছা ও মতবিনিময়ে অংশগ্রহণকারী উপস্থিত সাংবাদিকরা।

পিকে/এসপি
জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর

জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর