শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শুক্রবার ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে?

তাহিরপুরে জলবায়ু বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

তাহিরপুরে জলবায়ু বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
সুনামগঞ্জের তাহিরপুরে জলবায়ু বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের আয়োজনে বুধবার (৩ মার্চ) বেলা ৩টায় উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের জনতা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষাবিদ মোদাচ্ছির আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উইমেন ডেলিভার ইয়াং লিডার জলবায়ু কর্মী সোহানুর রহমান। কর্মশালায় বক্তব্য রাখেন, ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস নেটওয়ার্ক এর কো-অর্ডিনেটর জিমরান মো. সায়েক।

এর আগে অনুষ্ঠানের শুরুতে জলবায়ু বিষয় নিয়ে স্বাগত বক্তব্য রাখেন জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষাবিদ মোদাচ্ছির আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, খোরশেদ আলম, বাদল চন্দ্র, প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে দ্বিতীয়বারের মতো আর্থিক অনুদানপ্রাপ্ত সাংবাদিক,

সুনামগঞ্জ প্রেসক্লাকের সিনিয়র সদস্য রাজু আহমেদ রমজান, তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আবু জাহান তালুকদার, শ্রীপুর উত্তর ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি ব্যবসায়ী রুপম আহমেদ প্রমুখ।

এসময় গবেষণা প্রতিষ্ঠান পপুলেশন কাউন্সিলের গবেষণা সহকারী ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। এর আগে বিদ্যালযের শিক্ষার্থীদের সাথে জলবায়ু পরিবর্তন বিষয়ে দলীয় আলোচনা অনুষ্ঠিত হয়। এসময়ে শিক্ষার্থীরা জলবায়ু পরিবর্তন নিয়ে তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।

উল্লেখ্য, পপুলেশন কাউন্সিল পরিচালিত এ গবেষণা উন্নতি আগামী জুলাই মাসে আফ্রিকার দেশ রুয়ান্ডার রাজধানী কিগালীতে উইমেন ডেলিভার সম্মেলনে উক্ত বিষয়টি তুলে ধরা হবে। এ গবেষণাটি বাংলাদেশ ছাড়াও আফ্রিকার দেশ নাইজেরিয়া ও লাতিন আমেরিকার গুয়াতে মালায় পরিচালিত হচ্ছে।

বাংলাদেশের হাওরের রাজধানীখ্যাত সুনামগঞ্জ জেলার পাশাপাশি বরিশাল, খুলনা, সাতক্ষীরা ও কুড়িগ্রাম জেলায় এ গবেষণা পরিচালিত হয়ে আসছে।

পিকে/এসপি
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর

অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর