বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বুধবার ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হচ্ছেন রানা সরকার ব্যক্তিগত অর্থায়নে বিটেশ্বর বাজারের বেহাল সড়কের সংস্কার করলেন সিঙ্গাপুর প্রবাসী বাবুল খন্দকার চন্দ্রশেখরদী মানবকল্যান যুব সংঘের উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভা জ্ঞানার্ণব সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দাউদকান্দির তালতলী গ্রামে দিপুর উদ্যোগে মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির অভিযান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিপুল পরিমান হিরোইন আটক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিপুল পরিমান হিরোইন আটক
চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের কাছাকাছি এলাকা থেকে ৫ কোটি টাকা মূল্যের ৫ কেজি হেরোইন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় হেরোইন ছাড়াও দুই চোরাকারবারির ফেলে যাওয়া মোটরসাইকেল জব্দ করা হয়।

বুধবার (৩ মে) রাত ৮টা ৪৫ মিনিটের দিকে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তহাখানা এলাকা থেকে হেরোইন ও মোটরসাইকেল জব্দ করা হয়। বিজিবি-৫৯ (রহনপুর) ব্যাটলিয়ন থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

সীমান্ত এলাকায় এ যাবৎকালের সর্বোচ্চ পরিমাণে হেরোইন উদ্ধারের রেকর্ড এটি। বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৫৯ (রহনপুর) বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে।

সোনামসজিদ বিওপির আওতাধীন সীমান্ত পিলার ১৮৫ মেইন হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহাখানা নামকস্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুই মটরসাইকেল আরোহী বিজিবির উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ও একটি বস্তা ফেলে পালিয়ে যায়।

টহল দল ফেলে যাওয়া বস্তা উদ্ধারের পর তল্লাশি করে ৫ কেজি হেরোইন ও মোটরসাইকেল জব্দ করে। বিজিবি-৫৯ (রহনপুর) ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, ২০১৫ সালে প্রতিষ্ঠার পর ৫৯ বিজিবি ব্যাটলিয়নের এ যাবৎকালের সর্বোচ্চ পরিমাণ হেরোইন জব্দের ঘটনা এটি।

আগামীতেও এমন বড় অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। বিজিবি অধিনায়ক আরও জানান, ভারতীয় চোরাকারবারিরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষ্যে সীমান্তে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এছাড়াও মাদক ও অবৈধ চোরাচালান বন্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ব্যাটালিয়ন সদর দপ্তর হতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

পিকে/এসপি
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হচ্ছেন রানা সরকার

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হচ্ছেন রানা সরকার