বুধবার, ১২ অগাস্ট ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বুধবার ১২ অগাস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান

ইউক্রেনের দাবি পুতিনের দপ্তরে হামলা সাজানো

ইউক্রেনের দাবি পুতিনের দপ্তরে হামলা সাজানো
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি দপ্তর ক্রেমলিনে বুধবার (৩ মে) ড্রোন দিয়ে হামলা চালানোর চেষ্টা করা হয়। এই হামলা চেষ্টার জন্য রুশ দপ্তর ইতোমধ্যে ইউক্রেনের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছে।

তবে এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে কিয়েভ। ইউক্রেনের প্রেসিডেন্টের প্রভাবশালী উপদেষ্টা মিখাইলো পোদোলায়েক দাবি করেছেন, ইউক্রেনজুড়ে সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করছে রাশিয়া।

পুতিনকে হত্যাচেষ্টার জন্য হামলা করা হয়েছে এমন অভিযোগ তুলে, প্রতিশোধ নেওয়ার অযুহাতে ইউক্রেনে তারা বড় হামলা করবে। যেমনটি গত বছর যুদ্ধ শুরুর আগে করা হয়েছিল। তার মতে এটি রাশিয়ারই সাজানো কাজ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে পোদোলায়েক বলেছেন, রাশিয়া বা ক্রেমলিনে হামলা চালিয়ে ইউক্রেনের কোনো লাভ নেই। উল্টো এ বিষয়টি রাশিয়াকেই সুবিধা দেবে। কারণ তারা প্রচার করবে ইউক্রেনীয়রা রাশিয়ার ওপর হামলা চালিয়েছে।

এ কারণে সেগুলো থামাতে রুশ বাহিনী ইউক্রেনীয়দের ওপর হামলা চালাচ্ছে। বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া অপর এক সাক্ষাৎকারেও পোদোলায়েক বলেছেন, ক্রেমলিনে হামলার সঙ্গে ইউক্রেনের কোনো সংশ্লিষ্টতা নেই।

ক্রেমলিনে ড্রোন হামলার বিষয়টি রাশিয়ার একটি সাজানো নাটক উল্লেখ করে টুইটে পোদোলায়েক বলেছেন, ‘ক্রেমলিনের ওপর ড্রোন, এটি নিশ্চিত, রাশিয়া বড় সন্ত্রাসী হামলার প্রস্তুতি নিচ্ছে। এ কারণে প্রথমে ক্রিমিয়ায় একটি দলকে গ্রেপ্তার করা হলো।

বলা হলো, তারা নাশকতার পরিকল্পনা করছে।’ তিনি আরও বলেছেন, ‘প্রথমত ইউক্রেন পুরোপুরি একটি রক্ষণাত্মক যুদ্ধে রয়েছে, আমরা রাশিয়ান ফেডারেশনে কোনো হামলা চালাই না। এটি কোনো সামরিক সমস্যার সমাধান দেবে না। কিন্তু এটি ইউক্রেনের বেসামরিকদের ওপর হামলা চালানোর জন্য রাশিয়াকে স্বীকৃতি দেবে।’

এছাড়া ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও হামলার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, ‘‘আমরা পুতিন বা মস্কোর ওপর হামলা চালাই না। আমরা আমাদের নিজ দেশে লড়াই করি। আমরা আমাদের নিজস্ব শহর গ্রাম রক্ষা করছি।’
সূত্র: বিবিসি

পিকে/এসপি
জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর

জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর