বুধবার, ১২ অগাস্ট ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বুধবার ১২ অগাস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান
জাতিসংঘের মহাসচিব

সাংবাদিকদের তাদের দায়িত্ব পালন করতে দিন হয়রানি ও দমনমূলক আইন বাতিল করুন

সাংবাদিকদের তাদের দায়িত্ব পালন করতে দিন হয়রানি ও দমনমূলক আইন বাতিল করুন
বিশ্বের বিভিন্ন দেশে সাংবাদিক ও সংবাদমাধ্যমের ওপর সরকার ও প্রভাবশালীদের যে দমন-পীড়ন চলছে— তা বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সংবাদমাধ্যমের স্বাধীনতাকে গণতন্ত্র ও ন্যায়বিচারের গুরুত্বপূর্ণ ভিত্তি বলেও উল্লেখ করেছেন তিনি।

বুধবার বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে দেওয়া এক বার্তায় জাতিসংঘ মহাসচিব বলেন, ‘সাংবাদিকরা যখন সত্যের পক্ষে দাঁড়ান, গোটা বিশ্ব তখন তাদের পক্ষে অবস্থান নেয়।’ ‘সংবাদপত্রের স্বাধীনতা হলো গণতন্ত্র ও ন্যায়বিচারের ভিত্তি।

ক্ষমতার সঙ্গে মুখোমুখি আলোচনা এবং ক্ষমতাসংক্রান্ত বিভিন্ন ইস্যুতে মতামত গঠনের যাবতীয় রসদ সরবরাহের পাশাপাশি মানবাধিকারের প্রাণশক্তিও যোগায় সংবাদমাধ্যম। কিন্তু বিশ্বের প্রতিটি প্রান্তে আজ সংবাদপত্রের স্বাধীনতা আক্রমণের মুখে।’ ‘

তার ফলে সত্য আজ হুমকির মুখে এবং সংবাদের নামে ভুয়া তথ্য ও ঘৃণামূলক বক্তব্যে সয়লাব হয়ে যাচ্ছে চারদিক।’ কী কারণে বিশ্বজুড়ে সংবাদ মাধ্যমের স্বাধীনতা বার বার ক্ষুণ্ন হচ্ছে, বিবৃতিতে তারও ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন আন্তোনিও গুতেরেস।

বিবৃতিতে এ সম্পর্কে তিনি বলেন, ‘সংবাদপত্রের স্বাধীনতার ক্ষেত্রে প্রধান বাধা দু’টি— প্রথমত, বিশ্বের প্রায় সব দেশে মিডিয়া ইন্ডাস্ট্রির নিয়ন্ত্রণ আছে অল্প গুটিকয় মানুষের হাতে এবং দ্বিতীয়ত, রাষ্ট্রীয় উদ্যোগে প্রণয়ন করা বিভিন্ন আইন— যা সংবাদপত্রের স্বাধীনতার গলা চেপে ধরার জন্যই তৈরি করা হয়।’

এ ছাড়াও সম্প্রতি অনলাইনে সাংবাদিকদের হয়রানি, ভয়-ভীতি প্রদর্শন দিন দিন বাড়ছে উল্লেখ করে গুতেরেস বলেন, ‘আমরা বলতে চাই, যারা সত্য বলে— তাদেরকে লক্ষ্যবস্তুতে পরিণত করা বন্ধ করুন। সাংবাদিকদের তাদের দায়িত্ব পালন করতে দিন।

যাবতীয় হয়রানি ও দমনমূলক আইন বাতিল করুন।’ জাতিসংঘের মানবাধিকার সংস্থাসহ বৈশ্বিক বিভিন্ন পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী, গত ২০২২ সালে বিশ্বজুড়ে নিহত হয়েছেন ৬৭ জন সংবাদকর্মী।

শতকরা হিসেবে এই সংখ্যা আগের বছর ২০২১ সালের চেয়ে প্রায় ৫০ শতাংশ বেশি। এছাড়া বর্তমান বিশ্বে যত নারী সাংবাদিক আছেন, তাদের প্রতি চারজনে একজন গত বছর অনলাইনে ভয়ভীতি, হুমকি ও যৌন আক্রমণের শিকার হয়েছেন।

পিকে/এসপি
জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর

জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর