বুধবার, ১২ অগাস্ট ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বুধবার ১২ অগাস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান
অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে

ফ্রান্সে অনুষ্ঠিত হলো পজিটিভ বাংলাদেশ শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স

ফ্রান্সে অনুষ্ঠিত হলো পজিটিভ বাংলাদেশ শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স
এনামুল হক, ফ্রান্স থেকে:
অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে "পজিটিভ বাংলাদেশ" শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স প্যারিসের কেম্পানিল হোটেলের বল রুমে অনুষ্ঠিত হয়েছে। এটি ছিল সাংবাদিক, ব্যবসায়ী, সামাজিক, রাজনৈতিক ব্যাক্তিবর্গের এক মহামিলন।

অনুষ্ঠানের শুরুতে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন, মহান মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনে নিহত সকল শহীদ স্বরনে একমিনিট নিরবতা পালন করা হয়। আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করেন সংগঠনের সকল স্তরের নেতৃবন্দ।

সাংবাদিকতার স্বাধীনতা, রেমিটেন্স যোদ্ধাদের ইতিবৃত্ত, পজিটিভ বাংলাদেশ গঠনে প্রবাসীদের ভুমিকা নিয়ে তিন ঘন্টা ব্যাপী ইউরোপ মধ্যপ্রাচ্য কানাডা ও আফ্রিকা মহাদেশে থেকে ১৭টি দেশের আমন্ত্রিত অথিতিরা গুরত্বপূর্ণ আলোচনা করেন।

সংগঠনের সভাপতি ফয়সাল আহাম্মেদ দ্বীপের পরিচালনায় প্রধান উপদেষ্টা শরীফ আল মমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিসিএটিএফ এর সভাপতি ফখরুল আকম সেলিম, বিশেষ অতিথি ছিলেন, শাহ গ্রুপের চেয়ারম্যান সাতার আলী সুমন, পতুগালের লিসবনের সাবেক কাউন্সিলর রানা তাসলিম উদ্দিন, মির্জা গ্রপের প্রেসিডেন্ট মির্জা মাজহারুল।

বাফ এর সভাপতি সালেহ আহমদ চৌধুরী, কুমিল্লা সমিতির উপদেষ্ঠা মোহাম্মাদ আলী, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহসভাপতি আশরাফ ইসলাম, ক্রাব এর সাধারন সম্পাদক মামুনুর রশীদ, বিকশিত নারী সংঘের সভাপতি তৌফিকা সাহেদ, বিশিষ্ট ব্যবসায়ী মিল্টন সরকার সহ আরো অনেকে।

এসময় বক্তারা সাংবাদিকদের ভূয়সি প্রশংসা করে বলেন, এই সংগঠনের প্রত্যেকটি সদস্য বস্তুনিষ্ট সাংবাদিকতায় নির্ভিক সৈনিক হিসাবে ইউরোপে বাংলা গণমাধ্যমের অতন্দ্র প্রহরী। বাংলাদেশের অর্থনীতিতে বিশেষ অবদান এবং সামাজিক সেবামূলক খাতে বিশেষ ভূমিকা রাখায়,

এন আরবি সি আইপি তৌফিকুজ্জমান পলাশ ও শেখ আলামিন, বিবিসি এক্সিকিউটিভ ডিরেক্টর জানা মার্টিন, সরকার গ্রুপ চেয়ারম্যান লুৎফর রহমান সরকার, বিশিষ্ট ব্যাবসায়ী, শাহাদাত হোসাইন, মোজাম্মেল আলম দিপু , প্রতিষ্ঠাতা এবং উদ্যোক্তা আবু ইমান, প্রশাষনিক কর্মকর্তা এ এম আজাদ, সংগঠন ও উদ্যোক্তা মিজানুর রহমান খানকে কমিউিনিটি এ্যওয়ার্ড প্রদান করা হয়।

এছাড়াও ৫জন গুনী ব্যাক্তিবর্গকে সম্মাননা স্বারক দেয়া হয়। এবারের অনুষ্ঠানে ২০২৩ সালে ইউরোপ সেরা সাংবাদিক স্বীকৃতি অর্জন করেছেন এমডি রিয়াজ হোসেন নিউজ ২৪ ইতালী প্রতিনিধি, ফাতেমা রহমান রুমা ডিবিসি জার্মানী প্রতিনিধি।

মোহাম্মদ আসলামুজ্জামান আরটিভি ইতালী প্রতিনিধি। এর আগে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক ফারুক আহাম্মেদ মোল্লাহ , সিনিয়র সহসভাপতি মাহবুব সুয়েদ, অর্থ সম্পাদক মাহবুব হোসাইন, সদস্য গোলাম রাব্বানী রাজা।

পিকে/এসপি
জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর

জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর