বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বৃহস্পতিবার ২৬ মার্চ ২০২৬ ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময় সাংবাদিক এ এইচ এম ফারুকের পিতার ১৭তম মৃত্যুবার্ষিকী এশিয়ার ১০ মুসলিমবান্ধব পর্যটন শহর | প্রধান খবর চার সপ্তাহের জন্য শাকসু নির্বাচন স্থগিত স্বামীর বাড়ি দাউদকান্দিতে চিরনিদ্রায় শায়িত হলেন ইউএনও ফেরদৌস আরা হ্যাপি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা ছিলো অসাধারণ: ড. মোশাররফ কবি ও প্রকাশক মঈন মুরসালিন এর জন্মদিন সেকান্দার মাস্টার স্মৃতি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে কম্বল বিতরণ মহাসড়কের দাউদকান্দিতে দুর্ঘটনায় নিহত ৪জনের মধ্যে একজনের পরিচয় সনাক্ত

কিছুদিন হাসপাতালেই থাকতে হবে খালেদা জিয়াকে

কিছুদিন হাসপাতালেই থাকতে হবে খালেদা জিয়াকে
হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা শুরু হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা যাতে আরও খারাপের দিকে না যায় সে জন্য পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকরা পরবর্তী করণীয় সম্পর্কে সিদ্ধান্ত দেবেন।

সেই অনুযায়ী চিকিৎসা চলবে। ইতিমধ্যে মেডিকেল বোর্ডের সদস্যরা পরীক্ষা করেছেন। চিকিৎসাও শুরু হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) রাতে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি ।

ডা. জাহিদ বলেন, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ। আজ সপ্তমবারের মতো এ হাসপাতালে তিনি এসেছেন। এখানে আসার পরে তার কিছু পরীক্ষা করানো হয়েছে এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে।তিনি আরও বলেন, মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বেগম খালেদা জিয়ার আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করা হবে।

যেগুলো বাসায় করা সম্ভব নয়। পরীক্ষা আগামী কয়েকদিনের মধ্যেই হয়ে যাবে। এরপর সব রিপোর্ট পর্যালোচনা করে এবং তার শারীরিক অবস্থার উপর ভিত্তি করে পরবর্তী চিকিৎসা দেওয়া হবে। গত কিছুদিন ধরে খালেদা জিয়ার লিভার ও কিডনি জটিলতা রয়েছে উল্লেখ করে ডা. জাহিদ বলেন, উনার হার্টের জটিলতা ছিল।

সর্বোপরি লিভার জটিলতার কারণে মেডিকেল বোর্ড তাকে বিদেশ যাওয়ার পরামর্শ দিয়েছিল। কিন্তু কেন তিনি যেতে পারছে না এটা আপনারা এবং দেশবাসীও জানেন। সত্যিকার অর্থে তার সঠিক চিকিৎসা, যেটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাডভানস সেন্টারে করা প্রয়োজন।

কিন্তু সেখানে যেহেতু চিকিৎসা করা যাচ্ছে না। কাজেই উনাকে এ অবস্থায় আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাহিদ বলেন, একজন বয়োজ্যেষ্ঠ মানুষ এতগুলো অসুস্থতা নিয়েও বারবার বলার পরে আধুনিক চিকিৎসার সুযোগ না পেয়েও শারীরিকভাবে যতটুকু সুস্থ রয়েছেন এটা আল্লাহর রহমত ও মানুষের দোয়ার বরকতে। এত অসুস্থতা, এত প্রতিকূলতার মধ্যেও তিনি মানসিক শক্তি ধরে রেখেছেন। তার সুচিকিৎসার ব্যাপারে চিকিৎসারাও আশাবাদী, আমরাও আশাবাদী।

পিকে/এসপি
দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান

দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান