শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬ ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উটের মূত্র থেকে তৈরি ওষুধে সারবে ক্যানসার! সত্যতা জানাল সৌদি স্মার্ট উদ্যোক্তা ফোরামের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হচ্ছেন রানা সরকার ব্যক্তিগত অর্থায়নে বিটেশ্বর বাজারের বেহাল সড়কের সংস্কার করলেন সিঙ্গাপুর প্রবাসী বাবুল খন্দকার চন্দ্রশেখরদী মানবকল্যান যুব সংঘের উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভা জ্ঞানার্ণব সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দাউদকান্দির তালতলী গ্রামে দিপুর উদ্যোগে মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস

লক্ষ্মীপুরে নোমান-রাকিব হত্যা, ফুঁসে উঠছে যুবলীগ

লক্ষ্মীপুরে নোমান-রাকিব হত্যা, ফুঁসে উঠছে যুবলীগ
লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আল নোমান ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব ইমাম হত্যার প্রতিবাদে খুনিদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে ফুঁসে উঠেছে যুবলীগের প্রতিটি ইউনিটের নেতাকর্মীরা।

শনিবার (২৯ এপ্রিল) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত লক্ষ্মীপুর প্রেসক্লাব প্রাঙ্গণে নোমান-রাকিব হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন- লক্ষ্মীপুর সদর পশ্চিম, লক্ষ্মীপুর পৌর, রায়পুর, রামগঞ্জ, কমলনগর ও রামগতি উপজেলা যুবলীগের শীর্ষ পর্যায়ের নেতারা।

সদর পশ্চিম যুবলীগের আহ্বায়ক তাফাজ্জল হোসেন টিটু চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক মাহবুবুল হক মাহবুবের সঞ্চালনায় এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- যুবলীগ নেতা আব্দুল জব্বার লাভলু, শেখ জামান রিপন, রাকিব হোসেন লোটাস, ভিপি হেলাল, মেজবাহ উদ্দিন বাপ্পি, ওমর ফারুক সাগর, আমির হোসেন আমু, মমিন উল্লাহ সবুজ, মো. তফসির আহম্মেদ, কামরুল সরকার, রেজাউল করিম রিয়াজ, তারেক আজিজ জনিসহ প্রমুখ।

বক্তরা বলেন- যুবলীগের নোমান ও ছাত্রলীগের রাকিব ইমামকে সন্ত্রাসীরা নৃশংসভাবে গুলি করে হত্যা করে। পুলিশ ইতিমধ্যে ৪ আসামিকে গ্রেপ্তার করছে। এখনো অন্য আসামীরা পালিয়ে বেড়াচ্ছে। তাদেরকে গ্রেপ্তার না করা পর্যন্ত আমাদের কর্মসূচী অব্যাহত থাকবে।

আমরা আশাকরি আইনশৃঙ্খলা বাহিনী এ হত্যা কান্ডের রহস্য উদঘাটন করে প্রকৃত আসামিদের ও আইনের আওতায় আনবে। উল্লেখ্য, মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ৯ টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজার এলাকায় দূর্বৃত্তদের গুলিতে নিহত হন যুবলীগ নেতা নোমান ও ছাত্রলীগ নেতা রাকিব।

এসময় তাদের ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল নিয়ে যায় দূর্বৃত্তরা। গুলির শব্দ শুনে ঘটনাস্থল গিয়ে স্থানীয় লোকজন গুলিবিদ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা নোমানকে মৃত ঘোষনা করেন। ছাত্রলীগ নেতা রাকিবকে সংকটাপন্ন অবস্থায় ঢাকায় নেয়ার পথে মারা যান তিনিও।

পিকে/এসপি।
উটের মূত্র থেকে তৈরি ওষুধে সারবে ক্যানসার! সত্যতা জানাল সৌদি

উটের মূত্র থেকে তৈরি ওষুধে সারবে ক্যানসার! সত্যতা জানাল সৌদি