শনিবার, ২৭ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার

প্রথম কর্মদিবসে সচিবালয়ে ঈদের আমেজ

প্রথম কর্মদিবসে সচিবালয়ে ঈদের আমেজ
পবিত্র ঈদুল ফিতরের টানা পাঁচদিন ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা। ঈদের পর প্রথম কর্মদিবস হওয়ায় দেশের অন্য সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মতো সচিবালয়েও ঈদ আনন্দে মেতে উঠেছেন সবাই।

ঈদের ছুটির পর অফিসে এসে কর্মকর্তা-কর্মচারীরা একে অন্যের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। সোমবার (২৪ এপ্রিল) সকালে সচিবালয় ঘুরে এমন চিত্র দেখা গেছে। তবে নির্ধারিত ছুটির পাশাপাশি অনেকেই অতিরিক্ত ছুটি নেওয়ায় সচিবালয়ে প্রথম কর্মদিবসে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি কিছুটা কম।

গাড়ি পার্কিং এলাকার অনেক জায়গাও ফাঁকা পড়ে আছে। জানা গেছে, ঈদের ছুটির সঙ্গে বাড়তি ছুটি নেওয়ায় সচিবালয়ে প্রায় ৫০ শতাংশ কর্মকর্তা অনুপস্থিত রয়েছেন। তবে আগামী রোববার থেকে প্রশাসনের এই প্রাণকেন্দ্রে পুরোদমে কর্মব্যস্ততা শুরু হবে।

ঈদের প্রথম দিনে অফিসে এসেছেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান। ছুটি শেষ করে অফিস করছি। বিশেষ কোনো কাজ না থাকায় ঐচ্ছিক ছুটির প্রয়োজন হয়নি।

ঈদের পরে অনেকেই সাধারণত অতিরিক্ত ছুটিতে থাকেন, কিন্তু দায়িত্ব কখনো আমাদের ছুটি দেয় না। তিনি বলেন, ঈদের পর অফিস করে বেশ ভালোই লাগছে। কর্মকর্তাদের উপস্থিতি কম হলেও যারাই এসেছেন সবার মধ্যে ঈদের আমেজ রয়েছে।

অনেকেই শুভেচ্ছা বিনিময় করেছেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কম্পিউটার অপারেটর শফিকুল ইসলাম বলেন, ঈদের পর একটা বড় ছুটি প্রয়োজন হবে বলে অতিরিক্ত ছুটি নেইনি। ঈদের পর সচিবালয়ের প্রথম কর্মদিবসেই সকাল সকাল প্রবেশ করেছি।

সবকিছু নীরব কিন্তু ভালো লাগছে। এক সহকর্মী গ্রাম থেকে পিঠা নিয়ে এসেছেন। মনে হচ্ছে প্রিয়জনের পাঠানো উপহার পেয়েছি। সচিবালয়ে একটি প্রকল্পে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ফয়সাল আহমেদ বলেন, তিনদিনের ছুটিতে জামালপুর গিয়েছিলাম।

ঈদ শেষ করে তাড়াহুড়ো করে ঢাকায় এসেছি। সকালেই অফিসে প্রবেশ করছি। ভালো লাগছে ঈদের পরেও। তবে বাড়িতে আরও কয়েকদিন থাকার ইচ্ছা থাকলেও পারলাম না। মোবাইল ফোন অপারেটরদের বরাত দিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছেন, এবার ঈদুল ফিতর উদযাপন করতে প্রায় এক কোটির বেশি মানুষ ঢাকা ছেড়েছেন।

পিকে/এসপি।
দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ

দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ