শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শুক্রবার ২০ ফেব্রুয়ারী ২০২৬ ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময় সাংবাদিক এ এইচ এম ফারুকের পিতার ১৭তম মৃত্যুবার্ষিকী এশিয়ার ১০ মুসলিমবান্ধব পর্যটন শহর | প্রধান খবর চার সপ্তাহের জন্য শাকসু নির্বাচন স্থগিত স্বামীর বাড়ি দাউদকান্দিতে চিরনিদ্রায় শায়িত হলেন ইউএনও ফেরদৌস আরা হ্যাপি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা ছিলো অসাধারণ: ড. মোশাররফ কবি ও প্রকাশক মঈন মুরসালিন এর জন্মদিন সেকান্দার মাস্টার স্মৃতি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে কম্বল বিতরণ মহাসড়কের দাউদকান্দিতে দুর্ঘটনায় নিহত ৪জনের মধ্যে একজনের পরিচয় সনাক্ত কাদিয়ারভাঙ্গা প্রধানগোষ্ঠী ফাউন্ডেশনের উদ্যোগে আদর্শ সমাজ গঠনে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষে ভোট দিন: ড. খন্দকার মোশাররফ কুমিল্লা ১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করলেন কাজী ওবায়েদ উল্লাহ ছাত্র শিবিরের নতুন সেক্রেটারি কে এই সিবগাতুল্লাহ জেনে নিন পরিচয় সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে এসে বিজিবির বাধায় সরে গেছে বিএসএফ শহীদ ওসমান হাদিকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি হাবিপ্রবি শিক্ষকের

আওয়ামী লীগ নেতা এম ইসফাক আহসানের উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ

আওয়ামী লীগ  নেতা এম ইসফাক আহসানের উদ্যোগে ঈদ বস্ত্র  বিতরণ
জাকির হোসেন বাদশা মতলব উত্তর : চাদপুরের মতলব পৌরসভা সদরের মধ্য কলাদী এলাকায় ১৪ এপ্রিল শুক্রবার দুপুরে সহস্রাধিক সাধারণ মানুষের মাঝে ঈদ উপহার তুলে দেন আওয়ামী লীগ নেতা আহসান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি এম ইসফাক আহসান।

ঈদ বস্ত্র বিতরণ কালে, এম ইসফাক আহসান বলেন, প্রতিবছরের ন্যায় এবারও আমি ও আমার পরিবারের পক্ষ থেকে ঈদ বস্র বিতরণ করছি, আমার পরিবার ও আমি সবসময় চেষ্টা করি মানুষের পাশে থাকার জন্য। মতলবের মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকব ইনশাআল্লাহ। আল্লাহপাক যতদিন বাঁচিয়ে রাখবেন চেষ্টা করব মানুষের পাশে থেকে সেবা করার জন্য।

তিনি আরো বলেন, আপনারা সবাই জানেন আমরা আওয়ামী পরিবারের সদস্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে আওয়ামী লীগকে ভালোবেসে মতলব উত্তর দক্ষিণের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ দের পাশে থেকে কাজ করে যাচ্ছি, এবং সবসময়ই আর্থিক সহযোগিতাসহ বিভিন্নভাবে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছি।

আপনারা সবাই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। মতলব পৌরসভার কাউন্সিলর সারোয়ার সরকার লিখনের সভাপতিত্বে ও কাউন্সিলর পিন্টু সাহার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বি এইচ এম কবির আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি দেওয়ান মোঃ রেজাউল করিম, পৌরসভার প্যানেল মেয়র মামুন চৌধুরী বুলবুল প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য তাছলিমা আক্তার আঁখি, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনু, মতলব দক্ষিণ উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা, মতলব প্রেসক্লাবের সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক মাহফুজ মল্লিক।

কাউন্সিলর পিন্টু সাহা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি কাজল ভট্রাচার্য, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বাদল, কাউন্সিলর সাইফুল ইসলাম মোহন, আবদুল হাই, আনিছুর রহমান আনু।

পিকে/এসপি।
বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ

বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ