বুধবার, ১২ অগাস্ট ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বুধবার ১২ অগাস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান

সুনামগঞ্জে নৌ-পুলিশের অভিযান ভারতীয় নাসির বিড়িসহ আটক ২

সুনামগঞ্জে নৌ-পুলিশের অভিযান ভারতীয় নাসির বিড়িসহ আটক ২
সুনামগঞ্জর সদর উপজেলার গৌরারং ইউনিয়নের টুকেরঘাট এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ২৬ হাজার পিস ভারতীয় নাসির বিড়ি ও ২টি মোটরসাইকেল সহ ২ চোরাকারবারিকে আটক করেছে টুকেরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা। আটকৃতরা হলেন মো. জসিম উদ্দিন(১৯)।

সে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার কুটিপাড়া গ্রামের মো. আবুল কাশেমের ছেলে এবং অপরজন হলেন একই গ্রামের নজরুল ইসলামের ছেলে মাহফুজ মিয়া(২০)।

রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে টুকেরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই পরিমল চন্দ্র মল্লিকের নেতৃত্বে এ এস আই ফরিদ আহমদসহ নৌ পুলিশ সদস্যরা টুকেরঘাটের সুরমা নদী সংলগ্ন এলাকা দিয়ে মোটর সাইকেলযোগে মোহনপুরে যাওয়ার সময় চোরকারবারিদের অবস্থান সন্দেহজনক হলে পুলিশ তাদের আটক করে।

এসময় পুলিশ ১লাখ ২৬ হাজার পিস ভারতীয় নিষিদ্ধ নাসির বিড়ি, ২টি মোটর সাইকেল ও ২ জন চোরাকারবারীকে আটক করেন। নাসির বিড়ি ও দুটি মোটরসাইকেল যার বর্তমান বাজার মূল্য ৪ লাখ ৯ হাজার টাকা। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তারা চোরাকারবারের সাথে জড়িত বলে পুলিশের নিকট জবানবন্দি দেন।

পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত দুই চোরাকারবারি বিশ্বম্ভরপুর থেকে মোটর সাইকেলযোগে ভারতীয় নাসির বিড়ি নিয়ে সদর উপজেলার মোহনপুরে যাওয়ার পথে টুকেরঘাট সংলগ্ন সুরমা নদীর তীরে তাদের গতিরোধ করে নৌ-পুলিশ। পরে তাদের আটক করে নিয়ে আসে এবং বিকেলে নৌ-পুলিশ ফাঁড়ির এ এস আই মো. ফরিদ আহমদ বাদি হয়ে বিশেষ ক্ষমতা আইনে আটককৃত ২জনকে আসামী করে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

যার মামলা নং-১৭,তারিখ-০৯/-৪/২০২৩ ইং। এ ব্যাপারে টুকেরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই পরিমল চন্দ্র মল্লিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যেকোন ধরনের অপরাধ দমনে নৌ-পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী, ২টি মোটর সাইকেল, ভারতীয় নাসির বিড়িসহ ২জনকে আটক ও মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।

পিকে/এসপি
জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর

জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর