বুধবার, ১২ অগাস্ট ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বুধবার ১২ অগাস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান

বঙ্গবাজারে আগুনে ক্ষতিগ্রস্ত ৫০ হাজার মানুষ: পররাষ্ট্রমন্ত্রী

বঙ্গবাজারে আগুনে ক্ষতিগ্রস্ত ৫০ হাজার মানুষ: পররাষ্ট্রমন্ত্রী
বঙ্গবাজারে আগুনের ঘটনায় প্রায় ৫০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেলে আগুনের ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি।

ওই সময় পররাষ্ট্রমন্ত্রী ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী এবং ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে কথা বলেন। এ ছাড়া ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দেন। পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘বঙ্গবাজারের আগুনে যে ৫-৬ হাজার লোকের দোকান গেছে, তাদের প্রত্যেকটা দোকানে ৬ জন করে হলেও মোট ৩৬ হাজার লোক চাকরি হারাল। এর সঙ্গে প্রত্যেকের পরিবার আছে। সবমিলিয়ে নির্ঘাত ৫০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।’

এর আগে, মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজার মার্কেটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের প্রায় ৫০ ইউনিটের চেষ্টায় বেলা ১২টা ২৬ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে হাজার কোটি টাকার ক্ষতির শঙ্কা ব্যবসায়ীদের। বঙ্গবাজারে আগুনের ঘটনা ‘খুবই দুঃখজনক’ মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ঈদের কেনাবেচার সময়ে এই আগুনের ঘটনায় অনেকে ক্ষতিগ্রস্ত হলেন।

আগুন লাগলে সহজে নেভাতে পানির ব্যবস্থা করার ওপর গুরুত্ব দেন মন্ত্রী। তিনি বলেন, ‘আগে আমাদের শহরগুলোতে পুকুর ছিল, সহজে পানি পাওয়া যেত। রাস্তাগুলোতে অত লোক ছিল না, সহজে যাওয়া যেত। এখন তো রাস্তায় ভিড় থাকে। আর পুকুর-টুকুর তো আমরা খেয়ে ফেলেছি। সেজন্য আগামীতে বিদেশের মতো হাইড্রান্ট পদ্ধতিতে সব জায়গায় পানির ব্যবস্থা করার পরিকল্পনা নিতে হবে।

যাতে দুর্ঘটনা হলে ফায়ার সার্ভিস সঙ্গে সঙ্গেই পানি পায়। তাতে হয়তো ক্ষয়ক্ষতি কমে আসবে।’ মোমেন আরও বলেন, ‘সবচেয়ে জরুরি হলো, দেশের সব জনগণকে সচেতন করা, যেন আগুন না লাগে।

পিকে/এসপি
জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর

জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর