বুধবার, ১২ অগাস্ট ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বুধবার ১২ অগাস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান

দাউদকান্দিতে পাঁচ লাখ টাকার চোরাইপণ্যসহ আটক-৪

দাউদকান্দিতে পাঁচ লাখ টাকার চোরাইপণ্যসহ আটক-৪
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজা এলাকা থেকে প্রায় ৫ লাখ টাকা মূল্যের  চোরাই  মালামালসহ সংঘবদ্ধ চোরচক্রের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ । সোমবার (৩ এপ্রিল ) রাতে দাউদকান্দি মডেল থানা পুলিশ তাদের আটক করেন।

এসময় চোরাইপণ্যসহ একটি বড় ট্রাকও জব্দ করা হয়। আটককৃতরা হলেন, ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কুশংগল গ্রামের মৃত জাফর শিকদারের ছেলে সোহেল শিকদার,  বরিশাল কোতোয়ালি থানার রূপাতলী গ্রামের মজিব মোল্লার ছেলে আরিফ মোল্লা (২৮), একই গ্রামের মৃত নাসির হাওলাদারের ছেলে মিঠু হাওলাদার ও উজিরপুর উপজেলার বৈরকাঠি গ্রামের হারুন হাওলাদারের ছেলে ট্রাক চালক রাসেল হাওলাদার (৩০)।

দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ আলমগীর ভূঞা  জানান, প্রায় ৫ লাখ টাকা মূল্যের সিএনজি অটোরিকশার চোরাই যন্ত্রাংশ এবং চুরি করার সরঞ্জামসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। আটক সংঘবদ্ধ  চোরাই চক্রের সদস্যদের  নামে একাধিক মামলা রয়েছে।

পিকে/এসপি
জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর

জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর