শনিবার, ২৭ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার
সেইফ ড্রাইভ, সেভ লাইফ সংগঠনের উদ্যোগে

সিংঙ্গাপুরে কর্মরত বাংলাদেশী চালকদের ইফতার মাহফিল

সিংঙ্গাপুরে কর্মরত বাংলাদেশী চালকদের ইফতার মাহফিল
সিঙ্গাপুরে কর্মরত বাংলাদেশী চালকদের সংগঠন “সেইফ ড্রাইভ, সেভ লাইফ ” এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গেল ২ এপ্রিল সেইফ ড্রাইভ সেভ লাইফ' ড্রাইভার গ্রুপের সদস্যদের উপস্থিতিতে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার অনুষ্ঠানে গ্রুপের প্রায় শতাধীক সদস্য উপস্থিত ছিলো।

জানা যায়, সিঙ্গাপুরে কোভিড -১৯ সময় লক-ডাউনে সাখাওয়াত হোসেন কয়েকজন ড্রাইভারদের নিয়ে একটি হোয়াটসঅ্যাপে গ্রুপ খোলেন । এই গ্রুপে বর্তমানে ৫৬৩ জন সদস্য যুক্ত হয়েছে।

গ্রুপ প্রতিষ্ঠাতা এডমিন সাখাওয়াত হোসেন বলেন, মনে হয় পৃথিবীর কম দেশেই এইরকম ৫৬৩ সদস্য বাংলাদেশী ড্রাইভার একটি পরিবারে আবদ্ধ হয়েছে। আমরা এর আগেও ৪বার মিলন-মেলায় একত্রিত হয়েছিলাম। প্রবাস জীবন অত্যন্ত কষ্টের। কিন্তু শত কষ্টের মাঝেও আমাদের গ্রুপের সকল সদস্যরা প্রতিটি আয়োজনে উপস্থিত থাকেন। এটা অন্যরকম এক অনুভূতি।

সেইফ ড্রাইভ সেভ লাইফ ড্রাইভার গ্রুপের আরেকজন এডমিন জাহিদ হাসান বলেন, বাংলাদেশী ড্রাইভার ভাইয়েরা সিঙ্গাপুরের মত দেশে ৪ বছর একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে একত্রিত হতে পারবো এটা সত্যি অকল্পনীয় ছিলো। আমরা ধারাবাহিক মিলন-মেলার আয়োজন করে যাবো। এবং একে অন্যের তরে, বিপদে-আপদে পাশে থাকবো।

ইফতার পূর্বে আলোচনা ও ইফতার পরবর্তী সময়ে এক সাথে নামাজ আদায় ও নিজেদের মধ্যে কুশল বিনিময় করে উপস্থিত সদস্যরা। এবং একজন অন্যজনের সাথে সুখ-দুঃখ কথা আদান প্রদান করে। 

পিকে/এসপি
দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ

দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ