বুধবার, ১২ অগাস্ট ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বুধবার ১২ অগাস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান
ভারতে পাচারকালে কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে

বিজিবি-১০ ব্যাটালিয়নের অভিযানে ৯টি গুইসাপ উদ্ধার

বিজিবি-১০ ব্যাটালিয়নের অভিযানে ৯টি গুইসাপ উদ্ধার
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)র অধীনস্থ চৌদ্দগ্রাম বিওপির দায়িত্বাধীন ধনমুড়ি সীমান্ত এলাকায় গেল ৩১ মার্চ হাবিলদার মোঃ সামিদুল ইসলাম শেখ এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনাকালীন।

সীমান্ত পিলার ২১১০/এম হতে ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দেখতে পায় দুই জন ব্যক্তি ২টি প্লাস্টিকের বস্তায় করে কিছু মালামাল নিয়ে ভারতের দিকে গমন করছে। বিষয়টি সন্দেহ হলে, টহলদল উক্ত ব্যক্তিদের চ্যালেন্স করলে তারা বস্তা ফেলে দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। অতঃপর টহলদল উক্ত বস্তা উদ্ধার করে তার মধ্যে লেজ এবং মুখ বাঁধা অবস্থায় ০৯টি গুইসাপ পাওয়া পায়।

উল্লেখ্য, উক্ত গুইসাপগুলো পাচারের উদ্দেশ্যে ভারতে নিয়ে যাওয়ার প্রাক্কালে বিজিবি টহল দল উদ্ধার করে। উদ্ধারকৃত গুইসাপগুলো আজ ১ এপ্রিল চৌদ্দগ্রাম উপজেলা বনকর্মকর্তা মোঃ শহিদ মিয়া'র, নিকট হস্তান্তর করা হয়েছে। গুই সাপ উদ্ধারের ঘটনায় আজ এই বিষয়টির উপর প্রেস বিজ্ঞপ্তিদেন কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সহকারী পরিচালক মোঃ পারভেজ শামীম।

পিকে/এসপি
জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর

জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর