শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ২৪ অক্টোবর ২০২৬ ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উটের মূত্র থেকে তৈরি ওষুধে সারবে ক্যানসার! সত্যতা জানাল সৌদি স্মার্ট উদ্যোক্তা ফোরামের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হচ্ছেন রানা সরকার ব্যক্তিগত অর্থায়নে বিটেশ্বর বাজারের বেহাল সড়কের সংস্কার করলেন সিঙ্গাপুর প্রবাসী বাবুল খন্দকার চন্দ্রশেখরদী মানবকল্যান যুব সংঘের উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভা জ্ঞানার্ণব সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দাউদকান্দির তালতলী গ্রামে দিপুর উদ্যোগে মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস

আইপিএলের পর্দা উঠছে আজ

আইপিএলের পর্দা উঠছে আজ
আজ শুক্রবার থেকে মাঠে গড়াচ্ছে চার-ছক্কার ধুন্ধুমার আসর আইপিএল। উদ্বোধনী দিনে বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হচ্ছে গেল আসরের চ্যাম্পিয়ন গুজরাট লায়ন্স ও চারবারের চ্যাম্পিয়ন মাহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। যা সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টসে।

দুই মাসব্যাপী এবারের আইপিএলে আকর্ষণীয় পাঁচটি নতুন নিয়ম থাকছে। যা আকর্ষণ বাড়াবে আইপিএলের। চলুন এক নজরে দেখে নেওয়া যাক নতুন নিয়মগুলো।

নতুন নিয়ম-১:
আগের আসরগুলোতে টসের আগেই ম্যাচ রেফারির কাছে সেরা একাদশ জমা দিতে হতো অধিনায়কদ্বয়কে। কিন্তু নতুন নিয়মে এবার টস হওয়ার পর দলগুলো তাদের সেরা একাদশ জমা দিবে ম্যাচ রেফারির কাছে।

নতুন নিয়ম-২:
এবারের আসরে ম্যাচের যেকোনো সময় বদলি খেলোয়াড় (ইম্প্যাক্ট প্লেয়ার/ট্যাকটিক্যাল সাবস্টিটিউশন) নামানো যাবে। আর এই বদলি খেলোয়াড় ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংও করতে পারবেন। কেবল অধিনায়কত্ব করতে পারবেন না।

নতুন নিয়ম-৩:
আগে কেবল আউটের ক্ষেত্রে ডিআরএস ব্যবহার করা হতো। কিন্তু ২০২৩ আইপিএলে ‘ওয়াইড’ এবং ‘নো বল’-এর জন্যও থাকছে ডিআরএস। ধারণা করা হচ্ছে এর ফলে আইপিএলের ম্যাচগুলোতে অনেক বিতর্ক এড়ানো যাবে।

নতুন নিয়ম-৪:
বল করার আগে উইকেটরক্ষক যদি এলেমোলো আচরণ কিংবা নড়াচড়া করেন তাহলে তাকে শাস্তির আওতায় আনা যাবে। এমনটি ঘটলে আম্পায়ার চাইলে বলটিকে ডেড বল ঘোষণা করতে পারবেন কিংবা চাইলে ৫ রান পেনাল্টিও দিতে পারবেন। একই বিষয় ফিল্ডারদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

নতুন নিয়ম-৫:
‘স্লো ওভার রেট’-এর জন্য এবারের আসরে থাকবে সঙ্গে সঙ্গে জরিমানা। ২০ ওভার নির্ধারিত ৯০ মিনিটের মধ্যেই শেষ করতে হবে। কোনো দল যদি সেটা করতে ব্যর্থ হয় তাহলে বাকি সময় একজন ফিল্ডারকে ৩০ গজ বৃত্তের মধ্যে রাখতে হবে, যতক্ষণ না ওভার শেষ হবে।

এবারের আসরে দশটি ফ্র্যাঞ্চাইজি অংশ নিবে। ২০১৯ সালের পর এবারই প্রথম আইপিএল হতে যাচ্ছে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে।

গেল মৌসুমের মতো এবারও দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে আছে মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। অন্যদিকে ‘বি’ গ্রুপে আছে চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, গুজরাট টাইটান্স, পাঞ্জাব কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ।

নিয়ম অনুযায়ী একটি দল নিজ গ্রুপের প্রত্যেক দলের সঙ্গে একবার করে এবং অন্য গ্রুপের দলগুলোর সঙ্গে দুইবার করে খেলবে। এভাবে প্রত্যেকটি দল মোট ১৪টি করে ম্যাচ খেলবে।

৩১ মার্চ থেকে ২১ মে পর্যন্ত ৫২ দিনে ১২টি শহরে গ্রুপপর্বে মোট ৭০টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

আইডি/প্রিন্স
উটের মূত্র থেকে তৈরি ওষুধে সারবে ক্যানসার! সত্যতা জানাল সৌদি

উটের মূত্র থেকে তৈরি ওষুধে সারবে ক্যানসার! সত্যতা জানাল সৌদি