বুধবার, ১২ অগাস্ট ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বুধবার ১২ অগাস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান

মার্কিন নাগরিকদের দ্রুত রাশিয়া ছাড়ার আহ্বান

মার্কিন নাগরিকদের দ্রুত রাশিয়া ছাড়ার আহ্বান
রাশিয়ায় বসবাসরত মার্কিন নাগরিকদের অবিলম্বে সে দেশ ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়ায় আমেরিকান সাংবাদিক ইভান গার্শকোভিচ গ্রেপ্তারের পর এ আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার টুইটারে এক বিবৃতিতে ব্লিঙ্কেন বলেন, রাশিয়ার মার্কিন নাগরিক সাংবাদিককে আটকের খবরে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের সর্বোচ্চ অগ্রাধিকার হল বিদেশে মার্কিন নাগরিকদের নিরাপত্তা এবং নিরাপত্তা। এ অবস্থায় রাশিয়ায় অবস্থানরত মার্কিন নাগরিকদের অবিলম্বে সে দেশ ত্যাগের অনুরোধ জানাচ্ছি।

গ্রেপ্তার ইভান ওয়াল স্ট্রিট জার্নালে মস্কোর প্রতিনিধি হিসেবে কাজ করতেন। তিনি রুশ বংশোদ্ভূত হলেও আমেরিকার নাগরিক।

মার্কিন সাংবাদিক গ্রেপ্তারের বিষয়ে রুশ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফএসবি জানিয়েছে, রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের গোপন তথ্য হস্তগত করার চেষ্টা করছিলেন ৩১ বছর বয়সী ইভান। আমেরিকার হয়ে তিনি গুপ্তচরবৃত্তি করতেন। 

রুশ গোয়েন্দা সংস্থার এমন ঘোষণার পর টুইটারে ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেন ব্লিঙ্কেন।

বিবৃতিতে ব্লিঙ্কেন বলেন, সাংবাদিক ও সুশীল সমাজের কণ্ঠকে ভয় দেখানো, দমন ও শাস্তি দিতে ক্রেমলিনের অব্যাহত প্রচেষ্টার নিন্দা জানাই।

সাংবাদিক ইভানের গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরও। এক টুইট বার্তায় তিনি বলেন, মার্কিন প্রশাসন তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। এছাড়া স্টেট ডিপার্টমেন্ট এই বিষয়ে রাশিয়ান সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছে। 

এদিকে গ্রেপ্তার ইভানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। তবে এখনো পর্যন্ত এই অভিযোগের বিষয়ে কোনো প্রমাণ দেয়নি ক্রেমলিন। 

এর আগে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পরেই ওয়াশিংটন নির্দেশিকা জারি করে মার্কিন নাগরিকদের রাশিয়া ভ্রমণের ব্যাপারে সতর্ক করে দিয়েছিল। সেই নির্দেশিকায় বলা হয়েছিল, রুশ কর্তৃপক্ষ যেকোনো সময়ে বিদেশিদের আটক বা গ্রেপ্তার করতে পারেন।

আইডি/প্রিন্স
জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর

জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর