শনিবার, ০৬ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ০৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময়

দ্রুততম ফিফটির রেকর্ড লিটন দাসের

দ্রুততম ফিফটির রেকর্ড লিটন দাসের
লিটন দাসের দুরন্ত ফর্ম ছুটছেই। একের পর এক রেকর্ডে নাম লেখাচ্ছেন ডানহাতি এই ব্যাটার। এবার দেশের ইতিহাসের দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড গড়লেন তিনি।

আজ (বুধবার) চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৮ বলে ফিফটি করেছেন লিটন। শুধু টি-টোয়েন্টি নয়, দেশের হয়ে যে কোনো ফরম্যাটে এটি দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড।

এর আগে এই রেকর্ডটি ছিল মোহাম্মদ আশরাফুলের। ২০০৭ সাল টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ বলে ফিফটি করেছিলেন সাবেক এই ব্যাটার।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৪২ বলে ৯১ রানের বিধ্বংসী জুটি গড়েছিলেন লিটন দাস আর রনি তালুকদার। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ম্যাচেও উড়ন্ত সূচনা করেছেন তারা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬.৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৯০ রান। লিটন ৫৪ আর রনি ৩৪ রানে অপরাজিত আছেন।

এর আগে টস সময়মতোই হলো। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে আয়ারল্যান্ড। এরপরই ঝমঝমিয়ে নামে বৃষ্টি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি শুরু হওয়ার কথা ছিল দুপুর দুইটায়। সেটা হয়নি।

বৃষ্টির কারণে অনেকটা সময় খেলা বন্ধ থাকে। ৩টা ১৫ মিনিটে ১৯ ওভারের খেলা শুরুর সময় দেওয়া হয়। কিন্তু মাঠ প্রস্তুত করার সময় ফের নামে বৃষ্টি। তাই ওই সময়ও খেলা শুরু করা যায়নি।

এরপর আরও একবার বৃষ্টি থামলে নতুন করে খেলা শুরুর সময় নির্ধারণ করা হয় ৩টা ৪০ মিনিটে। ওভার কাটা গেছে ৩টি করে। অর্থাৎ দুই দল ১৭ ওভার করে পাবে এই ম্যাচে।

আইডি/প্রিন্স
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়

গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়