বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বুধবার ০৯ সেপ্টেম্বর ২০২৬ ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে?

১৯ এপ্রিল থেকে পোশাক শ্রমিকদের ঈদের ছুটি শুরু

১৯ এপ্রিল থেকে পোশাক শ্রমিকদের ঈদের ছুটি শুরু
চাঁদ দেখা সাপেক্ষে ২২ এপ্রিল উদযাপিত হবে ঈদুল ফিতর। এ উপলক্ষে পোশাক শিল্প শ্রমিক-কর্মচারীদের রোজার মাসের শেষ কর্মদিবস ২০ এপ্রিল বৃহস্পতিবার। তবে যাতায়াত সুবিধা ও রাস্তায় চাপ সামলাতে ঈদের দুই থেকে তিন দিন আগে থেকে ধাপে ধাপে ছুটি শুরুর জন্য খাত-সংশ্লিষ্টদের পরামর্শ দিয়েছে সরকার। এরই পরিপ্রেক্ষিতে ১৯ এপ্রিল থেকে পোশাক শ্রমিকদের ছুটির কথা বলা হয়েছে। পাশাপাশি কারখানা মালিকদের উৎপাদন সময় ও রমজান মাসের সরকারি, সাপ্তাহিক ছুটি শ্রমিকদের সঙ্গে আলোচনা করে ঈদের ছুটির সঙ্গে সমন্বয় করার পরামর্শ দিয়েছে বিজিএমইএ।

এ ছাড়া কারখানায় শ্রম অসন্তোষের আশঙ্কা দেখা দিলে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী, কলকারখানা অধিদপ্তর অথবা বিজিএমইএকে অবহিত করার জন্য কারখানা মালিকদের অনুরোধ জানিয়েছে সংগঠনটির সভাপতি ফারুক হাসান।

সম্প্রতি বিজিএমইএ সদস্যদের কাছে পাঠানো এক চিঠিতে বিজিএমইএ সভাপতি জানিয়েছেন, ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ২২ এপ্রিল। সে হিসাবে ২১ এপ্রিল থেকে ঈদের ছুটি শুরু (চাঁদ দেখার ওপর নির্ভরশীল)। ফলে ২০ এপ্রিল বৃহস্পতিবার ঈদের আগে শেষ কর্মদিবস। রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পে নিয়োজিত শ্রমিক-কর্মচারীদের নিরাপদে গ্রামের বাড়িতে যাওয়া-আসা নিশ্চিত করার লক্ষ্যে নিয়ে কতিপয় নির্দেশনা অনুসরণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।

বিজিএমইএর নির্দেশনা : যাতায়াতে শ্রমিকের চাপ কমাতে ধাপে ধাপে ছুটি দেওয়ার অনুরোধ। সে জন্য সুযোগ থাকলে কারখানা মালিকদের ঈদের ২/৩ দিন আগে ছুটি দেওয়ার পরামর্শ। এ ছাড়া কারখানা কর্তৃপক্ষ যদি মনে করে, শ্রমিকদের সঙ্গে আলোচনা করে রমজান মাসে বিভিন্ন সরকারি/সাপ্তাহিক ছুটির দিন কাজ চালিয়ে ঈদের ছুটির সঙ্গে সমন্বয় করতে পারবেন।

শ্রমিকদের মাল বোঝাই করা ট্রাকে যাতায়াত না করার অনুরোধ জানিয়েছে বিজিএমইএ। এ ছাড়া তাড়াহুড়া করে রাস্তা পারাপার না করা, রাস্তার যান চলাচল স্বাভাবিক রেখে ফুটপাত দিয়ে হাঁটা, সাধারণ মানুষের যাতায়াত/ চলাচল বিঘ্ন না করা, অপরিচিত লোকের কাছ থেকে কিছু না খাওয়া ইত্যাদি বিষয়ে কারখানা মালিকদের সচেতনতামূলক সতর্কতা শ্রমিকদের জানানোর জন্য অনুরোধ করা হয়েছে; প্রয়োজনে কারখানার ইউনিফর্ম ও আইডি কার্ড প্রদর্শন করে ৮/১০ জনের টিম গঠন করে গ্রুপ যাত্রার পরামর্শ দেওয়া হয়েছে।

অন্যদিকে গোয়েন্দা সংস্থার রিপোর্টের ভিত্তিতে বিজিএমইএ সদস্যদের জানিয়েছে, তৃতীয় কোনো পক্ষ শ্রমিক অসন্তোষ ঘটানোর চেষ্টা করতে পারে, সেই দৃষ্টিকোণ থেকে কারখানায় শ্রম অসন্তোষ হতে পারে এ ধরনের কোনো আশঙ্কা দেখা দিলে প্রয়োজনে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী, কলকারখানা অধিদপ্তর অথবা বিজিএমইএর সঙ্গে আলোচনা করার কারখানা মালিকদের অনুরোধ জানানো হয়েছে।

আইডি/প্রিন্স
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর

অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর