বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর ২০২৬ ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে?

তিতাসের সাবেক ছাত্রলীগনেতা আতিকুর রহমানের দাফন সম্পন্ন

তিতাসের সাবেক ছাত্রলীগনেতা আতিকুর রহমানের দাফন সম্পন্ন
কুমিল্লা উত্তর জেলা বঙ্গবন্ধু পরিষদের সাংস্কৃতিক সম্পাদক, সাবেক ছাত্রলীগনেতা মোঃ আতিকুর রহমানের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। সোমবার বেলা সাড়ে ৩ টায় তিতাস উপজেলার গাজীপুর খান স্কুল এন্ড কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।

আওয়ামীলীগের এই ত্যাগী রাজনীতিবিদের জানাজায় বিভিন্ন শ্রেণি পেশার মুসল্লি অংশ গ্রহণ করে। জানাজায় অংশ নিতে আ'লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতাকর্মীসহ সাধারণ মানুষ দূরদূরান্ত থেকে গাজীপুর আসেন। জানাজার আগে আতিকুর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া চান কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সাবেক এমপি মোঃ আমির হোসেন ভূইয়া।

কুমিল্লা উত্তর জেলা আ'লীগের উপদেষ্টা পরিষদের সদস্য রাজা মিয়া সওদাগর, তিতাস উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন ভূইয়া, সিনিয়র সহ-সভাপতি মুন্সি মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহিনুল ইসলাম সোহেল সিকদার, তিতাস উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ফরহাদ আহম্মেদ ফকির।

তিতাস উপজেলা যুবলীগের আহ্বায়ক মোঃ সাইু্ফুল আলম মুরাদ, তিতাস উপজেলা আ'লীগের সাবেক সদস্য সচিব দেওয়ান মোঃ জাহাঙ্গীর, শাহ আলম শান্তি, বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নূর নবী, হোমনা পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন।

তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম কামরুল হাসান তুষার। তিতাস উপজেলা বিএনপির সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূইয়া, যুগ্ম আহ্বায়ক কাজী কবির হোসেন সেন্টু, তোফায়েল আহমেদ ও মরহুমের বাবা ফজলুল হক সরকার প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ সারওয়ার হোসেন বাবু, তিতাস উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আঃ করিম মুন্সি, তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোকবুল মাহমুদ প্রধান, তিতাস উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোঃ মাহফুজ সিকদার।

যুগ্ম সাধারণ সম্পাদক এএইচএম আল আমিন ভূইয়া, সাংগঠনিক সম্পাদক সামসুদ্দিন আহমেদ সাগর, তিতাস উপজেলা শ্রমিকলীগের সভাপতি গাজী মোঃ সোহেল রানা, তিতাস উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খাইরুল খন্দকার রুবেল, মৎস্যজীবী লীগের আহ্বায়ক আবু সায়েম, বলরামপুর ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন।

কলাকান্দি ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন প্রমূখ। জানাজার নামাজ পড়ান তার আপন ছোট ভাই মোঃ নুরুল হুদা।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। মৃত্যুকালে তিনি দুই কন্যা, স্ত্রী, বাবা, ভাই বোনসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। জানাজা শেষে গাজীপুর কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। কয়েক দিন আগে স্ট্রোক করলে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পিকে/এসপি
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর

অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর