বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর ২০২৬ ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে?
বাঙ্গরা বাজার থানা পুলিশের অভিযান

৫৬ কেজি গাঁজা ও ৭টি রামদাসহ সাতজন গ্রেপ্তার

৫৬ কেজি গাঁজা ও ৭টি রামদাসহ সাতজন গ্রেপ্তার
কুমিল্লার মুরানগরে ৫৬ কেজি গাঁজাসহ ৭জনকে গ্রেপ্তার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে ৭টি দেশি অস্ত্র (রামদা) উদ্ধার করা হয়। শুক্রবার ভোরে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন আন্দিকোট ইউনিয়নের দেওড়া গ্রাম থেকে গাঁজা ও দেশীয় অস্ত্রসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বাঙ্গরা বাজার থানার দেওড়া গ্রামের মৃত আঃ লতিফ ভূইয়া ওরফে মনির আলীর ছেলে দূর্বাজ ভূইয়া ওরফে নুরুল হক (৪০), একই গ্রামের ধনুু মিয়ার ছেলে সোহেল (২৮), রুক্কু মিয়ার ছেলে মোঃ আরিফ (২৮), জসিম উদ্দিনের ছেলে উজ্জল (২২), মৃত সুন্দর আলী ভূইয়ার ছেলে নুরু ভূইয়া (৩৫), বি-বাড়িয়া জেলার কসবা থানার মাইজ খার দক্ষিণ খার গ্রামের মোঃ হারেছ মিয়ার ছেলে তারেকুল ইসলাম ওরফে বাবু (২২) ও একই গ্রামের মৃত ভুট্টু মিয়া ওরফে স্বপন মিয়ার ছেলে মোহাম্মদ চৌধূরী (২৬)।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে রাতে বাঙ্গরা বাজার থানাধীন দেওড়া গ্রামে বিপুল পরিমাণ গাঁজাসহ একদল মাদক ব্যবসায়ী দূর্বাজ ভূইয়ার বাড়িতে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রিয়াজ উদ্দীন চৌধূরীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

এসময় দূর্বাজ ভূইয়ার বাড়িতে তল্লাসি করে ৫৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। দূর্বাজ ভূইয়া ওরফে নুরুল হক কে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তার হেফাজতে থাকা ৭টি দেশিয় অস্ত্র (রামদা) উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় জড়িত থাকা ৭ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মোঃ রিয়াজ উদ্দীন চৌধূরী বলেন, গ্রেপ্তারকৃত ৭ জনের বিরুদ্ধে মাদক আইনে এবং পৃথক ভাবে দূর্বাজ ভূইয়ার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পিকে/এসপি
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর

অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর