মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
মঙ্গলবার ০৮ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে?
লক্ষ্মীপুর পৌরসভার মেয়র

মাসুম ভূঁইয়ার উদ্যোগে ইমাম-মুয়াজ্জিনদের ইফতার সামগ্রী প্রদান

মাসুম ভূঁইয়ার উদ্যোগে  ইমাম-মুয়াজ্জিনদের  ইফতার সামগ্রী প্রদান
লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়ার তাঁর ব্যক্তিগত উদ্যোগে পৌরসভার দুই শতাধিক মসজিদের চার শতাধিক ইমাম-মুয়াজ্জিনদের মাঝে ইফতার সামগ্রী প্রদান করা হয়েছে । শুক্রবার (২৪ মার্চ) সকাল ১১টার দিকে মেয়রের বাসভবন প্রাঙ্গণে ‘জনতার ঘরে’ এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, টুমচর ইসলামীয়া ফাজিল মাদ্রাসা সাবেক অধ্যক্ষ হারুন আল-মাদানি, লক্ষ্মীপুর দারুলউলুম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মো. নজরুল ইসলাম ভুলু প্রমুখ।

আলোচনা শেষে দেশের শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া মুনাজাত করা হয়। মেয়র মাসুম ভূঁইয়া বলেন, রমজানের পবিত্রতা রক্ষা করতে সামাজিকভাবে সবচেয়ে বেশি ভূমিকা রাখেন মসজিদের ইমাম-মুয়াজ্জিনরা। এছাড়া আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এক শ্রেণীর গুজব রটানোকারিরা গ্রাম-গঞ্জে আওয়ামী লীগ সরকারের দুর্নাম রটাচ্ছে।

সেদিকে ইমাম-মুয়াজ্জিনরা মসজিদে সাধারণ মুসল্লীদের গুজব থেকে সর্তক করতে বলছেন। এবং ইসলামের সঠিক ব্যাখা দিতে বলছেন। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। আমাদের দেশের একটি চক্র আছে তারা রাজনীতির স্বার্থে ইসলামকে ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড ও জ্বালাপোড়া করছে। সেদিকে সাধারণ মানুষকে সর্তক করতে হবে।

পিকে/এসপি
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর

অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর