সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
সোমবার ২৬ অক্টোবর ২০২৬ ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উটের মূত্র থেকে তৈরি ওষুধে সারবে ক্যানসার! সত্যতা জানাল সৌদি স্মার্ট উদ্যোক্তা ফোরামের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হচ্ছেন রানা সরকার ব্যক্তিগত অর্থায়নে বিটেশ্বর বাজারের বেহাল সড়কের সংস্কার করলেন সিঙ্গাপুর প্রবাসী বাবুল খন্দকার চন্দ্রশেখরদী মানবকল্যান যুব সংঘের উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভা জ্ঞানার্ণব সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দাউদকান্দির তালতলী গ্রামে দিপুর উদ্যোগে মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস
লক্ষ্মীপুর জেলা ডিবির অভিযান

পিকাপ ছিনতাইয়ের সাথে জড়িত ৪ সদস্য গ্রেপ্তার

পিকাপ ছিনতাইয়ের সাথে জড়িত ৪ সদস্য গ্রেপ্তার
লক্ষিপুরে ছিনতাইকৃত পিক-আপ (গাড়ি) চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করছে জেলা গোয়েন্দা (ডিবি-পুলিশ)। এসময় উদ্ধার করা হয়েছে গাড়ির ইঞ্জিন। বুধবার (২২ মার্চ) বিকেলে পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ প্রেস ব্রিফিং করে গণমাধ্যমকর্মীদের কাছে বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, গত ২৩ জানুয়ারী কুমিল্লার লাকসাম থেকে লক্ষ্মীপুরের আল মাহমুদ ইউসুফের পিকআপ ভ্যান (চট্ট-মেট্টো-ন-১১-৬৩৬৮) ছিনতাই হয়। নিখোঁজ হয় গাড়ির চালক সুবল হোসেন। পরেরদিন কোটবাড়ি এলাকায় অচেতন অবস্থায় চালককে পাওয়া গেলেও খোঁজ নেই পিকআপটির। ঘটনাটি লক্ষ্মীপুর পুলিশকে মৌখিকভাবে জানান গাড়ির মালিক।

তাৎক্ষণিক পুলিশ সুপার পিকআপ ছিনতাইয়ের রহস্য উদঘাটনে দায়িত্ব দেন জেলা গোয়েন্দা পুলিশকে। মাত্র অল্প কয়েকদিনের মধ্যে পুলিশ প্রকৃত ঘটনা উদঘাটন ও জড়িতদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লার কোতয়ালি থানার আব্দুর রহমানের ছেলে মো. হানিফ (৩৬), মো. হাবিবের ছেলে মো. ফারুক, চান্দিনা থানার মৃত. লাল মিয়ার ছেলে মো. সাগর (৩০) ও লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট গ্রামের মৃত. ইব্রাহীম হোসেনের ছেলে মো. বেলাল হোসেন (৫০)।

প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যাণ্ড অপস) মংনেথোয়াই মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহেল রানা, অতিরিক্ত পুলিশ সুপার (রামগতি সার্কেল) সাইফুল আলম চৌধুরী, ডিআইওয়ান আজিজুর রহমান মিয়া,জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন টিটোসহ আরো অনেকে।

প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ জানান, ভাড়ায় চালিত পিকআপটি আটককৃতরা কৌশলে কুমিল্লার লাকসামে নিয়ে যায়। সেখানে চালক সুবলকে অজ্ঞান করে গাড়িটি ছিনতাই করে। আর ৭০ হাজার টাকা মূল্যে কুমিল্লার ক্যান্টনমেন্ট এলাকার খোরশেদ আলমের গ্যারেজে বিক্রি করে দেয় পিকআপটি।

পুলিশ গাড়ির মালিক ও ভাড়া নেওয়া অজ্ঞাত ব্যক্তির মোবাইলে কথোপকথনের সূত্র ধরে প্রথমে হানিফকে আটক করে। পরবর্তীতে তার তথ্য অনুযায়ী অন্য আসামীদের আটক ও চালক সুবলের মোবাইল ফোনটি উদ্ধার করে। তবে গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ খুচরা বিক্রি করায় গ্যারেজ থেকে শুধুমাত্র ইঞ্জিন ছাড়া অন্য কিছুই উদ্ধার করতে পরেনি গোয়েন্দা পুলিশ।

তবে পলাতক থাকায় গ্যারেজ মালিক খোরশেদ আলমকে আটক করা যায়নি। ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে আসামীরা।পুলিশ সুপার আরও বলেন তাদের বিরুদ্ধে ইতোমধ্যে মামলাও করা হয়েছে।তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

পিকে/এসপি
উটের মূত্র থেকে তৈরি ওষুধে সারবে ক্যানসার! সত্যতা জানাল সৌদি

উটের মূত্র থেকে তৈরি ওষুধে সারবে ক্যানসার! সত্যতা জানাল সৌদি