শনিবার, ০৬ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ০৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময়
খাগড়াছড়ি জেলার

গুইমারা উপজেলায় ৭৫ গৃহহীণ পরিবার পাচ্ছে স্বপ্নের আবাসন

গুইমারা উপজেলায় ৭৫ গৃহহীণ পরিবার পাচ্ছে স্বপ্নের আবাসন
শাহ আলম রানা, খাগড়াছড়ি (জেলা) রিপোর্টার : মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবার কে জমি ও গৃহপ্রদান কার্যক্রম চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় খাগড়াছড়ির গুইমারা উপজেলার ভুমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর উদ্বোধন উপলক্ষে স্থানীয় সংবাদকর্মীদের সাথে প্রেস ব্রিফিং করেছেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) রক্তিম চৌধুরী।

২১ মার্চ মঙ্গলবার সকালে গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা,গুইমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মল নারায়ণ ক্রিপুরা, হাফছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংশে চৌধুরী।

সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেদাক মারমা। সংবাদ সম্মেলনে নির্বাহী অফিসার বলেন, আশ্রয়ন-২ প্রকল্পের আওতায়, সারাদেশে ৪র্থ পর্যায়ে আগামী ২২ মার্চ ৩৯ হাজার ৩শত ৬৫টি গৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করা হবে। গুইমারা উপজেলায় এ প্রকল্পের আওতায় ৪র্থ ধাপের ৭৫টিসহ মোট৩৪৯ টি ভূমিহীন গৃহহীন পরিবার কে গৃহ প্রদান করা হয়েছে।

৪র্থ ধাপে ৭৫ টি পরিবার মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়নে এ উপহার পাবেন। আগামীকাল ২২ মার্চ বুধবার সকালে মাননীয় প্রধানমন্ত্রী ৪র্থ পর্যায়ের গৃহসমূহ উপকারভোগী পরিবারের নিকট জমিসহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করার পর গুইমারা উপজেলায় ৭৫টি ভুমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে এসব জমি ও গৃহ হস্তান্তর করা হবে।

পিকে/এসপি
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়

গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়