শনিবার, ০৬ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ০৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময়
এইচপি সমাজকল্যান সংস্থার উদ্যোগে

মনোহরগঞ্জে হতদরিদ্রদের মাঝে গরুর গোশতসহ ইফতার সামগ্রী বিতরণ

মনোহরগঞ্জে হতদরিদ্রদের মাঝে গরুর গোশতসহ ইফতার সামগ্রী বিতরণ
কুমিল্লার মনোহরগঞ্জের হাটিরপাড় গ্রামে শতাধিক অসহায় দরিদ্র পরিবারের মাঝে গরুর গোশত, ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার সকাল থেকে মনোহরগঞ্জ উপজেলার হাটিরপাড় গ্রামে এইচ-পি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে 'সহানুভূতি নয়; দায়িত্ব বোধ থেকে' -এ শ্লোগানকে সামনে রেখে 'হাটিরপাড় (এইচ-পি) সমাজ কল্যাণ সংস্থা'র পক্ষ থেকে সামাজিক কর্মকাণ্ডের অংশ হিসেবে

ওই গ্রামের কয়েক হাজার দরিদ্র পরিবারের মাঝে গরু জবাই করে জনপ্রতি দেড়কেজি গরুর গোশত, ১০কেজি চাল, ডাল, তেল, ছোলাবুট, অগ্রিম ঈদের সেমাই, চিনিসহ নিত্য প্রয়োজনীয় নানান খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এসময় সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন, হাটিরপাড় (এইচ-পি) সমাজ কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা (সৌদি আরব প্রবাসী মোঃ রুহুল আমিন । পরে আগত গ্রামবাসীদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন, উপদেষ্টা সৈয়দ আহমদ, হাজী মোঃ এনায়েত উল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন, হাজী মোঃ আলী আকবর বিশিষ্ট সমাজসেবক, সংগঠনের গুরুত্বপূর্ণ সদস্য এবং চিকিৎসা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অনিক ঠাকুর ,সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান, পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ মিলন, মোঃ হেদায়েতুল্লাহ।

এসময় হাটিরপাড়(এইচ-পি) সমাজ কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা মোঃ রুহুল আমিন সাহেব জানান, সংস্থার সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টা ও আমাদের পরিবারের সদস্যদের বিশেষ সহযোগিতায় আমরা এলাকার গরিব, অসহায় দরিদ্র পরিবারকে একটু সহযোগিতার উদ্যোগ নিয়েছি।

আসন্ন রমজান মাসে এ লোকগুলো যাতে একটু সহজে এবাদত-বন্দেগী করতে পারে সে জন্যই আমাদের এ প্রয়াস। সবাই সবার অবস্থান থেকে আশেপাশের অসচ্ছল লোকদের পাশে দাঁড়ালে তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।

পিকে/এসপি
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়

গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়