শনিবার, ০৬ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ০৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময়

কুমিল্লা জেলা উন্নয়ন সমন্নয় কমিটির সভা অনুষ্ঠিত

কুমিল্লা জেলা উন্নয়ন সমন্নয় কমিটির সভা অনুষ্ঠিত
কুমিল্লা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মার্চ মাসের সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ মার্চ) সকালে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় আশ্রয়ন প্রকল্পে ঘর হস্তান্তর, মডেল মসজিদ নির্মাণ, যানজট নিরসন, অবৈধ স্থাপনা উচ্ছেদ, মশক নিধনে ঔষদ ছিটানোর কার্যক্রম, জেলা পরিষদের চলমান কাজ যথাযথভাবে সম্পন্ন, শাসনগাছা বাসস্ট্যান্ড উন্নয়ন, আসন্ন রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং।

রমজানে নিরিবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ, আইন শৃংখলা পরিস্থিতি, মাদক বিরোধী অভিযান, অবৈধভাবে মাটিকাটা বন্ধে অভিযান, মহান স্বাধীনতা দিবস পালন সহ জেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়াও গণপূর্ত বিভাগ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পরিসংখ্যান অধিদপ্তর, জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, জেলা শিক্ষা অফিস, সড়ক ও জনপথ অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরসহ সরকারি বিভিন্ন বিভাগের প্রকল্প সমূহের কার্যক্রম তুলে ধরেন স্ব স্ব বিভাগের কর্মকর্তাগণ।

বিগত সভার কার্যবিবরণী তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া। বক্তব্য রাখেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন, ডেপুটি সিভিল সার্জন ডাঃ নিসর্গ মেরাজ চৌধুরী, সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যা গোলাম সারোয়ার।

বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আখলাক হায়দার, নাঙ্গলকোট উপজেলা পরিষদের চেয়ারম্যান সামছুদ্দিন কালু, মেঘনা উপজেলা চেয়ারম্যান সাইফুল্লা মিয়া রতন সিকদার, মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর সহ আরো অনেকে। এ সময় বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

পিকে/এসপি
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়

গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়