বুধবার, ১২ অগাস্ট ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বুধবার ১২ অগাস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান

অস্ট্রেলিয়ায় লাখ লাখ মরা মাছের স্তুপ; আটকে দিয়েছে নদীর প্রবাহ

অস্ট্রেলিয়ায় লাখ লাখ মরা মাছের স্তুপ; আটকে দিয়েছে নদীর প্রবাহ
সিডনি, ১৮ মার্চ, ২০২৩ (বাসস ডেস্ক): অস্ট্রেলিয়ান আউটব্যাকের একটি প্রত্যন্ত শহরের কাছে নদীর একটি বিস্তীর্ণ অংশ জুড়ে লক্ষ লক্ষ মৃত ও পচা মাছ আটকে নদীর প্রবাহ বন্ধ করে দিয়েছে। তীব্র তাপপ্রবাহের কারণে এই অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত নদীর মাছের মৃত্যু হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, নৌকাগুলো নদী থেকে মাছ তুলছে, মাছে নদী ঢেকে গেছে। নিউ সাউথ ওয়েলস সরকার শুক্রবার বলেছে, মেনিন্দি শহরের কাছে ডার্লিং নদীতে ‘লক্ষ লক্ষ’ মাছ মারা গেছে। ২০১৮ সাল থেকে এই এলাকায় এটি তৃতীয় ‘মাস কিলিং’।

মেনিন্ডির স্থানীয় গ্রায়েম ম্যাকক্রাব এএফপি’কে বলেছেন, ‘এটি সত্যিই ভয়ঙ্কর, যতদূর আপনি দেখতে পাচ্ছেন সেখানে মৃত মাছ রয়েছে।’ তিনি বলেন, ‘এটি অকল্পনীয়’। আগের চেয়েও এই বছরের মাছ মারা যাওয়ার ঘটনা ব্যাপক। এর ‘পরিবেশগত প্রভাব অভাবনীয়।’

প্রাদেশিক সরকারের মতে সাম্প্রতিক বন্যার পরে নদীতে বনি হেরিং এবং কার্প জাতীয় মাছের সংখ্যা বেড়েছে কিন্তু বন্যার পানি কমে যাওয়ায় বিপুল সংখ্যক মাছ মারা যাচ্ছে। সরকার এক বিবৃতিতে বলেছে, পানিতে অক্সিজেনের মাত্রা কম থাকায় এই মাছের মৃত্যু হচ্ছে। ‘

এই অঞ্চলের বর্তমান গরম আবহাওয়া হাইপোক্সিয়াকে বাড়িয়ে তুলছে, যেমন উষ্ণ পানি ঠান্ডা পানির চেয়ে কম অক্সিজেন ধারণ করে এবং উষ্ণ তাপমাত্রায় মাছের বেশী অক্সিজেনের প্রয়োজন।’

আইডি/এসপি
জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর

জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর