বুধবার, ১২ অগাস্ট ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বুধবার ১২ অগাস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান
কুমিল্লার তিতাস উপজেলায়

জাতীয় পার্টির কর্মী সমাবেশে শতাধিক নেতাকর্মীর যোগদান

জাতীয় পার্টির কর্মী সমাবেশে শতাধিক নেতাকর্মীর যোগদান
কুমিল্লার তিতাসে জাতীয় পার্টিতে যোগদান ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৮ মার্চ) বিকাল ৩ টায় বন্দরামপুর ঈদগাহ মাঠ সংলগ্ন রাস্তায় কড়িকান্দি জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় জাপার যুগ্ম মহাসচিব আলহাজ্ব মোঃ আমির হোসেন ভূঁইয়া।

অনুষ্ঠানেরপ্রধান বক্তা ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদল সৈয়দ মোঃ ইফতেখার আহসান হাসান। কড়িকান্দি ইউপি জাপার সভাপতি শাহজালাল রিপনের সভাপতিত্বে ও কড়িকান্দি ইউপি যুবসংহতির সভাপতি মোঃ হানিফ মিয়ার সঞ্চালনায় । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাপার কেন্দ্রীয় সদস্য এটিএম মঞ্জুরুল ইসলাম শামীম।

তিতাস উপজেলা জাপার সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, কুমিল্লা উত্তর জেলা জাপার যুগ্ম আহ্বায়ক মোঃ আলমগীর হোসেন আলম, জাতীয় যুবসংহতি তিতাস উপজেলা শাখার সভাপতি মোঃ শেখ ফরিদ মুন্সী, হোমনা পৌর জাপার সভাপতি রাজীব চৌধুরী জাতীয় যুবসংহতি তিতাস উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন মুন্সি।

জিয়ারকান্দি জাপার সভাপতি মোঃ খালেক মোল্লা, মজিদপুর ইউপি জাপার সভাপতি মোঃ ইমাম হোসাইন ইমন, জগতপুর ইউপি জাপার সভাপতি মোঃ ইঞ্জিনিয়ার শাহ আলম আজাদ, নারান্দিয়া ইউপি জাপার সভাপতি মোঃ হুমায়ূন কবির জগতপুর ইউপি জাপার সভাপতি এমএ মজিদ, বিশিষ্ট ব্যবসায়ী ও মালয়েশিয়া প্রবাসি শাহজালাল সরকার প্রমূখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, শাহজালাল রিপন সরকার। পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ সোহেল রানা। এসময় আরও বক্তব্য রাখেন, সৌদিআরব প্রবাসি মোঃ হাসান, হোমনা উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি বল আমিন সিকদার শাওন, মেহেদী হাসান, শাহাদাৎ হোসেন শান্ত।

অনুষ্ঠানে মোঃ রবিউল সিকদার, শাহ আলম বেপারী, মোঃ আবুল হাসেম মিয়া, মোঃ মহসীন, মোঃ রিয়াজ উদ্দিন খন্দকার, সৌদি আরব প্রবাসি হক সাব, রেনু মিয়া ও সেলিম বাবুল এর নেতৃত্বে শতাধিক নেতাকর্মী সাবেক এমপি আমির হোসেন ভূইয়ার হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন।

এসময় আমির হোসেন ভূইয়া তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা জাতীয় ছাত্র সমাজের সদস্য সচিব রাকিবুল হাসান (আবু সাঈদ) ও যুবসংহতি নেতা সম্রাট চৌধুরী ইসমাইলসহ বিভিন্নস্তরের নেতৃবৃন্দ।

পিকে/এসপি
জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর

জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর