শনিবার, ০৬ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ০৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময়
শিকারিদের বিষটোপে মরছে পরিযায়ী

টাঙ্গুয়ার হাওরে ভাসছে পরিযায়ী পাখির মৃতদেহ

টাঙ্গুয়ার হাওরে ভাসছে পরিযায়ী পাখির মৃতদেহ
পরিযায়ী পাখির অভয়ারণ্য সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর। আর এই হাওরে ভাসছে পরিযায়ী পাখির মৃতদেহ। কয়েকদিন যাবত পাখির মৃতদেহ টাঙ্গুয়ার হাওরে ভেসে থাকতে দেখা গেছে। স্থানীয়দের ধারণ শিকারিদের বিষটোপে মরে যাচ্ছে পরিযায়ী পাখি।

জানাযায়, শীত মৌসুমে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি টাঙ্গুয়ার হাওর-সহ দেশের বিভিন্ন স্থানে এসে আশ্রয় নেয়। প্রচণ্ড শীত থেকে বাঁচতে ও খাদ্যের সন্ধানে সুদুর সাইবেরিয়া, মঙ্গোলিয়া-সহ এশিয়ার বিভিন্ন দেশ থেকে এসব পাখি আসে।

কিন্তু এসব পাখির অনেকগুলো আর ফিরে যেতে পারে না নিষ্ঠুর পাখি শিকারিদের হাতে মারা পড়ে। তবে এসব পাখি শিকারিদের বাধা দিতে কেউ এগিয়ে আসছে না বলেও জানান স্থানীয়রা।

শনিবার (১১ মার্চ) স্থানীয় বাঙ্গালভিটা গ্রামের বাসিন্দা অজিত হাজং জানান, গতকাল টাঙ্গুয়ার হাওরের বেরবেরিয়া বিলে পরিযায়ী পাখি মরা ভাসতে দেখে বাঙ্গালভিটা গ্রামের কয়েকজন শিশু মরা পাখি নিয়ে এসেছে। ওরা বলছে বেশ কিছু মরা পাখি এই স্থানে ভেসে রয়েছে।

স্থানীয় ইন্দ্রপুর গ্রামের হাঁসের খামারী কামরুল হাসান জানান, গত কয়েকদিন পূর্বে আমার শতাধিক হাঁস মারা গেছে পাখি শিকারিদের বিষ খেয়ে। একই ভাবে শ্রীয়ারগাঁও গ্রামের হাঁসের খামারি নুর আলম এর খামারের হাঁস বিষ খেয়ে মারা যাওয়ায়, মন্দিয়াতা গ্রামে সালিশি বৈঠকের মাধ্যমে আমতরপুর গ্রামের বিল্লাল মিয়াকে ৫৬ হাজার টাকা জরিমানা করে নিষ্পত্তি করা হয়।

এব্যাপারে বিল্লাল মিয়া বলেন, আমার বউয়ের বড়ভাই ক্ষেতে বিষ দিয়েছে এই বিষ খেয়ে হাঁস মারা গেছে এ জন্য জরিমানা দিয়ে শেষ করেছি। এ বিষয়ে তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ নেতা ও জয়নাল আবেদীন কলেজের সাবেক অধ্যাপক আলী মর্তুজা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেন,

পরিযায়ী পাখি নিধনের জন্য ছিটানো বিষে খামারিদের হাঁস মরে যাওয়া টাঙ্গুয়ার হাওর ব্যবস্থাপনায় ব্যর্থতার বড় নজির হয়ে থাকলো। মিঠা পানির মাছ আর পরিযায়ী পাখি রক্ষার জন্য বর্তমান পদ্ধতির আমুল পরিবর্তন এখন সময়ের দাবি।

পিকে/এসপি
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়

গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়