বুধবার, ১২ অগাস্ট ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বুধবার ১২ অগাস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান
দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান

সেরা চেয়ারম্যানের পদক পেলেন মোহাম্মদ আলী

সেরা চেয়ারম্যানের পদক পেলেন মোহাম্মদ আলী
প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে বাংলাদেশের সেরা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী৷ রবিবার( ১২ মার্চ)দুপুরে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত, জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ও প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ অনুষ্ঠানে উপস্থিত থেকে এ পদক গ্রহণ করেন৷

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্রে উল্লেখ করা হয়- ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২২’ উপলক্ষে এবার তাকে রাষ্ট্রীয়ভাবে দেশসেরা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। মেজর (অব.) মোহাম্মদ আলী চেয়ারম্যান হিসেবে টানা দুইবার দায়িত্ব পাওয়ার পর দাউদকান্দিতে প্রাথমিক শিক্ষার ব্যাপক উন্নয়ন ঘটেছে।

ইতোমধ্যে তিঁনি জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন। ছাত্রছাত্রীদের বিনামূল্যে শতভাগ রঙিন বই নিশ্চিতকরণ, স্কুল ড্রেস, কাব ড্রেস, ক্রীড়া সামগ্রী বিতরণ, বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ, সীমানা প্রাচীর নির্মাণ, বেঞ্চ, ল্যাপটপ, মডেম, ইন্টারনেট কানেক্ট, পর্যাপ্ত শিক্ষকসহ বিভিন্ন রকমের উন্নয়নমূলক কর্মপরিকল্পনা গ্রহণ করেছেন তিঁনি।

এসব কর্মকাণ্ডের ফলে উপজেলাটিতে ঝরে পড়ার হার শুন্যের কোঠায় নেমে এসেছে। শতভাগ স্কুলে ল্যাপটপ, মডেম, ইন্টারনেট ব্যবস্থা রয়েছে। তাঁর উদ্যোগে উপজেলায় শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে ২০১৬ সাল থেকে নিয়মিত খেলাধুলার পাশাপাশি জাতীয় সংসদ ভবন, ধানমন্ডি বঙ্গবন্ধু জাদুঘরসহ দেশের দর্শনীয়স্থানে শিক্ষাসফর চলমান রয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, কয়েক বছর যাবৎ সরকারি নির্দেশনায় দেশের অন্যান্য উপজেলার মত দাউদকান্দি উপজেলায়ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের সার্বিক সহযোগিতার মাধ্যমে ‘মিড ডে মিল’ কার্যক্রম চালু করা হয়েছিল। কিন্তু বিপুল সংখ্যক শিক্ষার্থীর জন্য শুধু স্থানীয় সহযোগিতায় মিড ডে মিল স্থায়ী করা যায় না।

তাই মিড ডে মিল স্থায়ী করার লক্ষ্যে মেজর(অব.)মোহাম্মদ আলী সুমন দাউদকান্দি উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ১ জানুয়ারি ২০১৭ সালে নতুন বই বিতরণের সময় প্রতিটি শিক্ষার্থীকে বিনামূল্যে ১টি করে টিফিন বক্স প্রদান করেন। ইতোমধ্যে তিনি শিক্ষার্থীদের ৩০,০০০ টিফিন বক্স বিতরণ করেছেন।

নতুন টিফিন বক্স পাওয়ার পর থেকে শিক্ষার্থীদের বিরতির সময় বাড়িতে যাওয়ার প্রবণতা বন্ধ হয়েছে এবং তাদের দৈনিক উপস্থিতি সুনিশ্চিত হয়েছে। দাউদকান্দি উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যুতায়তন করে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পাঠদান করার পদ্ধতি চালু করাসহ প্রাথমিক শিক্ষায় ঝরেপড়া শিক্ষার্থীদের স্কুলগামী করতে অসামান্য আবদান রাখা,

প্রতিটি বিদ্যালয়ে বৃক্ষরোপণ, পর্যায়ক্রমে প্রতিটি বিদ্যালয়ের মাঠ ভরাট, প্রতিটি বিদ্যালয়ে শিশুদের বিনোদন ও খেলাধুলার সামগ্রী বিতরণসহ নানান অবদানের জন্য দাউদকান্দি উপজেলার চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী ২০১৬ সালে প্রথমবারের মতো জেলায় শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান মনোনীত হন।

পিকে/এসপি
জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর

জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর