বুধবার, ১২ অগাস্ট ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বুধবার ১২ অগাস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান

কুমিল্লা জেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

কুমিল্লা জেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
কুমিল্লা জেলার সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি নিতে রোববার সকালে জেলা আইন শৃংখলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চলে এ সভা। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোশারেফ হোসেন গত সভার কার্যবিবরণী উপস্থাপন করেন। সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ কামরান হোসেন, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওমর ফারুক, ডেপুটি সিভিল সার্জন ডা. নিসর্গ মেরাজ চৌধুরী, বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আখলাক হায়দার

বীর মুক্তিযোদ্ধা জি এম সেকান্দার, নায়েব সুবেদার মিজানুর রহমান, মেঘনা উপজেলা চেয়ারম্যান সাইফুল্লা মিয়া রতন সিকদার, হোমনা উপজেলা পরিষদের চেয়ারম্যান রেহানা বেগম, হোমনা পৌরসভার মেয়র এডভোকেট নজরুল ইসলাম, চান্দিনা চান্দিনা পৌরসভার মেয়র শওকত হোসেন প্রমুখ।

এসময় বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় আইন শৃংখলা পরিস্থিতি, ভূয়া চিকিৎসক, ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ ঔষদ বিক্রি বন্ধে অভিযান, যানজট নিরসন, অবৈধ স্থাপনা উচ্ছেদ, আসন্ন রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং, সকল মাদ্রাসায় জাতীয় পাতাকা উত্তোলন, অবৈধভাবে মাটিকাটা বন্ধ, মহান স্বাধীনতা দিবস পালন সহ জেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

পিকে/এসপি
জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর

জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর