শনিবার, ০৬ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ০৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময়
কুমিল্লার তিতাসে

স্বেচ্ছাসেবী সংগঠন একতা'র ১ম প্রতিষ্ঠা বার্ষিকী

স্বেচ্ছাসেবী সংগঠন একতা'র ১ম প্রতিষ্ঠা বার্ষিকী
আস্থায় আগে, সবার পাশে" এই স্লোগানকে ধারণ করে তিতাস উপজেলার ১নং সাতানী ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে সেচ্ছাসেবী সংগঠন একতা প্রতিষ্ঠিত ও পরিচালিত হয়ে আসছে নানাহ রকম সেবামূলক কার্যক্রমের মাধ্যমে। সেচ্ছাসেবী সংগঠন একতা'র ১ম বর্ষপূতি উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের স্বপ্নদ্রষ্টা জাফর পাটোয়ারী জাহের।

সংগঠক মোঃ শরীফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনাতেই সভাপতি ও উপস্থিত অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেন একতা সংগঠনের নেতৃবৃন্দ। পবিত্র কোরআন তেলওয়াত করেন মোঃ শাহেদ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহবায়ক মোঃ জসিমউদদীন, সংগঠনের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন মোঃ মাহবুবুর রহমান ও যুগ্ম আহবায়ক মোঃ মজিবুর রহমান।

শুভেচ্ছা বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবী সংগঠন আস্থার সমন্বয়ক মোঃ রুহুল আমিন, ফ্রেন্ডস ক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক হালিম সৈকত, এসএসটি জনকল্যান যুব সংগঠনের পরিচালক মোঃ বিল্লাল হোসেন, সাতানী ইউনিয়ন বন্ধু সংগঠনের পরিচালক মোঃ মোজাফফর আহমেদ

তারুণ্যের আলো সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ বশির আহমেদ ও আদিবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ ইরফান রিয়াজ। অনুষ্ঠানে সম্মানিত অতিথি এসআই আব্দুল হাকিম একতা সংগঠনের সকল কার্যক্রম সম্পর্কে ভূয়সী প্রশংসা করেন এবং একতা'র সকল কাজে সহযোগিতা করার মানসিকতা পোষণ করেন।


এর আগে উপস্থিত সকল সংগঠক ও গ্রামের মুরুব্বিদের সাথে নিয়ে সভাপতি জাফর পাটোয়ারী জাহের ও এসআই আব্দুল হাকিম গ্রামের প্রবেশমুখে নামফলক উন্মোচন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অগ্রণী ব্যাংক দাউদকান্দি শাখার প্রিন্সিপাল অফিসার মহসিন আহমেদ, নিশান ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক বিমল ভৌমিক, সংগঠক মোঃ আনিস ভূইয়া, মোঃ মোহসিন মুন্সী, মোঃ তৌফিক ওমর, মোঃ আল আমিন হৃদয় এবং একতা সংগঠনের সকল নেতৃবৃন্দ।

সভাপতি জাফর পাটোয়ারী জাহের তার সমাপনী বক্তব্য শেষে একতার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। নতুন কমিটির সভাপতি মোঃ মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ জসিমউদদীন। সহসভাপতি মোঃ কাউসার আহমেদ, জহির আহমেদ, সাংগঠনিক সম্পাদক নবীর হোসেন,

কোষাধ্যক্ষ হালিম সরকার, কার্যকরী সদস্য মাসুদ রানা, তন্ময়, সজীব ও মানিক প্রমূখ। এছাড়াও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ক্লাব, স্বদিচ্ছা, তারুণ্যের আলো, আস্থা, এসএসটি জনকল্যাণ যুব সংগঠন, ১নং সাতানী ইউনিয়ন বন্ধু সংগঠন, আদিবা ফাউন্ডেশন ও আঁধারের আলো মানবকল্যাণ ফাউন্ডেশনকে দেয়া হয় সংবর্ধণা।

পিকে/এসপি
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়

গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়