বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বৃহস্পতিবার ২৬ মার্চ ২০২৬ ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময় সাংবাদিক এ এইচ এম ফারুকের পিতার ১৭তম মৃত্যুবার্ষিকী এশিয়ার ১০ মুসলিমবান্ধব পর্যটন শহর | প্রধান খবর চার সপ্তাহের জন্য শাকসু নির্বাচন স্থগিত স্বামীর বাড়ি দাউদকান্দিতে চিরনিদ্রায় শায়িত হলেন ইউএনও ফেরদৌস আরা হ্যাপি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা ছিলো অসাধারণ: ড. মোশাররফ কবি ও প্রকাশক মঈন মুরসালিন এর জন্মদিন সেকান্দার মাস্টার স্মৃতি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে কম্বল বিতরণ মহাসড়কের দাউদকান্দিতে দুর্ঘটনায় নিহত ৪জনের মধ্যে একজনের পরিচয় সনাক্ত
কুমিল্লার দাউদকান্দিতে

৭৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

৭৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ
কুমিল্লার দাউদকান্দি উপজেলার ৭৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ টি করে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন এবং উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে সুন্দলপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ল্যাপটপ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, প্রতিরক্ষা মন্ত্রনালয় সম্পর্কীয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া। অনুষ্ঠানে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিনুল হাসান-এর সভাপতিত্ব বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমদ।

উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল মান্নান, উপজেলা শিক্ষা অফিসার নূরুল ইসলাম, সুন্দলপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসলাম মিয়াজি এবং সাবেক চেয়ারম্যান মাসুদ আলম।

আরও উপস্থিত ছিলেন, দাউদকান্দি পৌর সভার প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব, শিক্ষক নেতা কামরুল হাসান ভূইয়া, সুন্দলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন, রাশেদুল ইসলাম লিপু মাষ্টার প্রমূখ। প্রধান অতিথি সুবিদ আলী ভূঁইয়া তার বক্তব্যে বলেন, সন্তানদের মানুষের মতো মানুষ করতে মায়ের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার সন্তান কোথায় যায়, কার সাথে মিশে তা নজরদারি করা খুবই প্রয়োজন।

পিকে/এসপি
দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান

দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান