শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শুক্রবার ০৯ অক্টোবর ২০২৬ ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হচ্ছেন রানা সরকার ব্যক্তিগত অর্থায়নে বিটেশ্বর বাজারের বেহাল সড়কের সংস্কার করলেন সিঙ্গাপুর প্রবাসী বাবুল খন্দকার চন্দ্রশেখরদী মানবকল্যান যুব সংঘের উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভা জ্ঞানার্ণব সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দাউদকান্দির তালতলী গ্রামে দিপুর উদ্যোগে মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল

পাকিস্তানে টি-টোয়েন্টি লিগ খেলবেন জাহানারা

পাকিস্তানে টি-টোয়েন্টি লিগ খেলবেন জাহানারা
ভারতের দেখাদেখি পাকিস্তানও শুরু করতে যাচ্ছে নারীদের টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ। চলতি বছর সেপ্টেম্বর থেকে এই লিগ শুরুর পরিকল্পনা নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। প্রস্তুতি হিসেবে চলমান পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মধ্যেই তিনটি প্রদর্শনী ম্যাচের আয়োজন করছে তারা।

উইমেন্স লিগের এ প্রদর্শনী ম্যাচে খেলার আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশের পেসার জাহানারা আলম। এক বিজ্ঞপ্তিতে খবরটি নিশ্চিত করেছে পিসিবি।

এ জন্য অ্যামাজন ও সুপার উইমেন নামে দুটি দল গঠন করেছে পিসিবি। দল দুটির স্কোয়াডও ঘোষণা করেছে পিসিবি। দুই দলে সাত দেশের ১০ জন বিদেশি ক্রিকেটারকে রাখা হয়েছে। বাংলাদেশের জাহানারা আছেন সুপার উইমেন দলে।

নিদা দারের নেতৃত্বে দলটিতে বিদেশিদের মধ্যে আরও আছেন শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু, ইংল্যান্ডের ড্যানি ওয়েইট, দক্ষিণ আফ্রিকার লরা ভলভার্ট ও নিউজিল্যান্ডের লিয়া তাহুহু। এদিকে অ্যামাজন নামের দলটির নেতৃত্বে আছেন বিসমাহ মারুফ। এক ম্যাচে সর্বোচ্চ তিনজন বিদেশি খেলাতে পারবে দলগুলো।

সুপার উইমেন দলের অধিনায়ক নিদা দার বলেন, ‘এই প্রদর্শনী ম্যাচগুলো আমাদের উদীয়মান খেলোয়াড়দের তাদের প্রতিভা তুলে ধরার সুযোগ করে দেবে। বিদেশের যেসব খেলোয়াড় অংশ নিচ্ছে, তাদের অভিজ্ঞতা থেকে স্থানীয়রা অনেক কিছু শিখতে পারবে।’

পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে হবে সবকটি প্রদর্শনী ম্যাচ। স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় পিএসএল ম্যাচের আগে দুপুর ২টায় শুরু হবে নারীদের এই প্রদর্শনী ম্যাচ।

এসডি/প্রিন্স
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হচ্ছেন রানা সরকার

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হচ্ছেন রানা সরকার