বুধবার, ১২ অগাস্ট ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বুধবার ১২ অগাস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান
কুমিল্লার দাউদকান্দিতে ধর্ম প্রতিমন্ত্রী

দেশে বিদ্যমান ধর্মীয় সম্প্রীতির পরিবেশ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে

দেশে বিদ্যমান ধর্মীয় সম্প্রীতির পরিবেশ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে
ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, ধর্মীয় সম্প্রীতি সুরক্ষায় সকলকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে দায়িত্বশীল হতে হবে। সন্মানিত খতিব, ইমাম, ওলামা-মাশায়েখগণ জুমার বয়ান, খুতবা, ধর্মীয় আলোচনা ও ওয়াজ মাহফিলে ধর্মীয় সম্প্রীতি সুসংহত করার বিষয়ে আলোচনা রাখবেন।

দেশে বিদ্যমান ধর্মীয় সম্প্রীতির পরিবেশ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিঁনি বলেন, নির্বাচন আসলে ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে দেশ বিরোধী চক্র ফায়দা লুটার চেষ্টা করে। প্রতিমন্ত্রী শুক্রবার বিকাল সাড়ে চারটায়  দাউদকান্দির জুরানপুর কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিঁনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন,  অন্যান্য ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দ নিজ নিজ ধর্মীয় উপাসনালয়ে সম্প্রীতি রক্ষার বিষয়ে বক্তব্য রাখবেন বলে প্রতিমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর নেতৃত্বে সকল ধর্মীয় সম্প্রদায়ের মানুষের রক্তের বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি।

জাতির পিতার সুযোগ্য কন্যার নেতৃত্বে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও স্থিতিশীলতা বিরাজ করায় বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা দ্রুত গতিতে এগিয়ে চলছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মেজর জেনারেল অবঃ সুবিদ আলী ভূইয়া এমপি,  দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর অবঃ মোহাম্মদ আলী সুমন, 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিনুল হাসান, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্নসাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডঃ আহসান হাবীব চৌধুরী লিল মিয়া,  সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মহিউদ্দিন শিকদার ও দাউদকান্দি প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান হাবিব  প্রমুখ।

পিকে/এসপি
জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর

জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর