বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর ২০২৬ ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে?

ভানুয়াতুতে পরপর ২ ভূমিকম্প ও ঘূর্ণিঝড়

ভানুয়াতুতে পরপর ২ ভূমিকম্প ও ঘূর্ণিঝড়
প্রশান্ত মহাসাগরীয় দেশ ভানুয়াতুতে দুটি ভূমিকম্প এবং একটি ঘূর্ণিঝড় আঘাত হেনেছে। এছাড়া শুক্রবার আরও একটি ঘূর্ণিঝড় আঘাত হানতে যাচ্ছে। এ ঘটনায় দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

শুক্রবার দেশটিতে ৬ দশমিক ৫ এবং ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর এক দিন আগে ঘূর্ণিঝড় জুডি দ্বীপরাষ্ট্রটির ওপর দিয়ে বয়ে গেছে। চার মাত্রার ঝড়ে সারাদেশে ক্ষয়ক্ষতি ও বন্যা হয়েছে। এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয়রা এখন আরেকটি বড় গ্রীষ্মমন্ডলীয় ঝড়ের জন্য প্রস্তুতি নিচ্ছে।

শুক্রবার ঘূর্ণিঝড় কেভিন আঘাত হানতে যাচ্ছে বলে জানিয়েছে বিবিসি। স্থানীয় সময় শুক্রবার রাতে রাজধানীতে ১৩০ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে ঝড়টি আঘাত হানতে পারে। ভানুয়াতুর প্রধানমন্ত্রী ইসমাইল কালসাকাউ শুক্রবার বলেছেন, ‘আমরা একটি স্থিতিশীল মানুষ। আমরা এর মধ্য দিয়ে যাব।’ ত্রাণকর্মীরা পরিস্থিতিকে নজিরবিহীন বলে বর্ণনা করেছেন।

ইউনিসেফের এরিক দুরপায়ার বলেছেন, ‘ভানুয়াতু প্রাকৃতিক দুর্যোগে অভ্যস্ত, কিন্তু আমি মনে করি এই প্রথম দুইটি ঘূর্ণিঝড়ের মুখোমুখি হয়েছে দেশটি।’

পিকে/এসপি
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর

অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর