বুধবার, ১২ অগাস্ট ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বুধবার ১২ অগাস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান

খড়কাটা মে‌শিন বিক্রয় ক‌রে কৃষ‌কের সাথে প্রতারণা! অ‌ভি‌যোগকারী পে‌লেন নগদ প্রণোদনা ও নতুন মে‌শিন

খড়কাটা মে‌শিন বিক্রয় ক‌রে কৃষ‌কের সাথে প্রতারণা! অ‌ভি‌যোগকারী পে‌লেন নগদ প্রণোদনা ও নতুন মে‌শিন
একজন কৃষ‌কের কা‌ছে খড়কাটার মে‌শিন বিক্রয় ক‌রে প্রতারণা করার অ‌ভি‌যো‌গে কু‌মিল্লার স্টেশন রোড এলাকার এক ব্যবসায়ীকে আজ ৪০ হাজার টাকা জ‌রিমানা করে‌ছে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর।

কু‌মিল্লার আদর্শ সদর উপ‌জেলার আমড়াতলী ইউ‌নিয়ন এলাকার খামা‌রি বাহারুল ইসলাম রানা জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ে অ‌ভি‌যোগ দা‌য়ের ক‌রেন যে, তা‌কে খড়কাটার মে‌শিন দি‌য়ে প্রতারণা করা হ‌য়ে‌ছে।

চল‌তি মা‌সের ১২ তা‌রি‌খে দায়ের করা অ‌ভি‌যো‌গে তি‌নি উ‌ল্লেখ ক‌রেন মে‌শিন‌টি‌তে ১.৫ হর্সপাওয়া‌রে বৈদ‌্যু‌তিক মোটর দেওয়ার কথা ব‌লে সরবরাহ করা হ‌য়ে‌ছে ১ হর্সপাওয়া‌রের মোটর। চল‌তি মা‌সের ১ তা‌রি‌খে তি‌নি কু‌মিল্লার স্টেশন রোড এলাকার মেসার্স আ: রাজ্জাক এন্টারপ্রাইজ থে‌কে এ মে‌শিন‌টি ক্রয় ক‌রেন।

দোকানী তা‌কে ২০০ গবা‌দি পশুর খড়কাটার জন্য উপযুক্ত ব‌লে মে‌শিন‌টি সরবরাহ কর‌লেও প্রকৃতপ‌ক্ষে ৫‌টি পশুর খাবারও কাট‌তে পা‌রেন না। আট‌কে যায়। প‌রে তি‌নি লক্ষ্য করেন মোটর‌টির গা‌য়ে আলগা স্টিকা‌রে ১.৫ হর্সপাওয়ার লেখা থাক‌লেও মূল স্টিকা‌রে লেখা ১ হর্সপাওয়ার। প্রতা‌রিত হওয়ার বিষয়‌টি নি‌শ্চিত হওয়ার পর তি‌নি জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌রে লি‌খিতভা‌বে অ‌ভি‌যোগ দা‌য়ের ক‌রেন।

আজ শুনা‌নি‌তে অ‌ভি‌যোগ‌টি প্রমা‌ণিত হওয়ায় সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলাম ভোক্তা‌কে প্রতিশ্রুত পণ্য যথাযথভা‌বে সরবরাহ না করায় মেসার্স আ: রাজ্জাক এন্টারপ্রাইজ‌কে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় ৪০ হাজার টাকা জ‌রিমানা ক‌রেন। মে‌শিন‌টি কা‌জের উপ‌যোগী না হওয়ায় মূল্য ফেরত দেওয়ার নি‌র্দেশনা দেন।

অ‌ভি‌যোগকারী হি‌সে‌বে বাহারুল ইসলাম প্রণোদনা হি‌সে‌বে উক্ত জ‌রিমানার ২৫% হিসা‌বে ১০ হাজার টাকা পা‌বেন এবং ফেরত পাওয়া টাকা দি‌য়ে কা‌জের উপ‌যোগী মে‌শিন ক্রয় কর‌তে পার‌বেন। অ‌ভিযুক্ত প্রতিষ্ঠা‌নের মা‌লিক স্বীকার ক‌রেন যে, এটা তা‌দের ভুল হ‌য়ে‌ছে। ভ‌বিষ্যতে এমন হ‌বে না ব‌লেও প্রতিশ্রু‌তি দেন।

এক প্রতি‌ক্রিয়ার অ‌ভি‌যোগকারী কৃষক বাহারুল জানান, আ‌মি স‌ঠিক সমাধান পে‌য়ে‌ছি। এমন সহজ সমাধা‌নের ব্যবস্থা করার জন্য তি‌নি বর্তমান সরকার‌কে ধন্যবাদ জানান। কোন পণ্য কি‌নে প্রতা‌রিত হ‌লে আপ‌নিও অ‌ভি‌যোগ দা‌য়ের করুন, জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌র আপনার পা‌শেই আছে।

পিকে/এসপি
জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর

জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর