বুধবার, ১২ অগাস্ট ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বুধবার ১২ অগাস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান

সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ৩০তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ৩০তম  বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত
সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২১-২২ অর্থবছরের ৩০তম সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর উদ্যোগে শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপলের সভাপতিত্বে ও চেম্বারের আই টি অফিসার মম আক্তারের সঞ্চালনায় সাধারন সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট।

এসময় আরো বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি হাজ্বী আলকাছ উদ্দিন খন্দকার, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ সভাপতি মো. আমিনুর রহমান, জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সেন্টু, চেম্বারের সহ সভাপতি আলহাজ্ব খন্দকার মঞ্জুর আহমেদ

চেম্বারের পরিচালক অমল কান্তি কর, কয়লা ব্যবসায়ী ফরিদ গাজী, বাবুল সিদ্দিকী, পরিচালক ও বালিজুরি ইউপি চেয়ারম্যান মো. আজাদ হোসেন, দক্ষিণ বড়দল ইউপি চেয়ারম্যান হাজী মো. ইউনুছ আলী, ব্যবসায়ী মোহাম্মদ হোসেন, জেলা যুবলীগের সিনিয়র সদস্য সবুজ কান্তি দাস, নুরুল ইসলাম বজলু।

ছাতকের ব্যবসায়ী মো. আব্দুল কাদির ও ছাত্রলীগের সহ সভাপতি অমিয় মৈত্র প্রমুখ। সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল চেম্বার অব কমার্সের ২০২১-২২ অর্থবছরের আয় ব্যয়ের হিসাব তুলে ধরে বলেন, গেলবছরের স্মরণকালের ভয়াবহ বন্যায় সুনামগঞ্জ জেলার অনেক ব্যবসায়ী ক্ষতিগ্রস্থ হয়েছেন তাদের কল্যাণে চেম্বার অব কমার্স কাজ করে যাচ্ছে।

ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের কারণে দেশে দ্রব্যমূল্যর দাম কিছুটা বেড়ে যাওয়ায় পুরো বিশ্বে যখন মন্দাভাব চলছে তখনই আমাদের সফল প্রধানমন্ত্রী জাতির পিতার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সাধারন মানুষ ও ব্যবসায়ীদের কষ্টের কথা চিন্তা করে সরকার সাধারন মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ভূর্তুকির মাধ্যমে তাদের সহযোগিতা করে যাচ্ছেন।

পাশাপাশি সরকার এই মন্দার মাঝে ও দেশের ব্যবসায়ী ও কল কারখানায় উৎপাদন বাড়িয়ে অর্থনীতির চাকাকে সচল রেখে দেশ পরিচালনা করে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছেন। তিনি আরো বলেন, আগামী মার্চে মুসলিম সম্প্রদায়ের মানুষের জন্য পবিত্র রমজান মাস শুরু তাই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারন মানুষের ক্রয় ক্ষমতার মধ্য সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ীদের প্রতি তিনি আহ্বান জানান।

পিকে/এসপি
জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর

জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর