সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
সোমবার ২৬ অক্টোবর ২০২৬ ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উটের মূত্র থেকে তৈরি ওষুধে সারবে ক্যানসার! সত্যতা জানাল সৌদি স্মার্ট উদ্যোক্তা ফোরামের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হচ্ছেন রানা সরকার ব্যক্তিগত অর্থায়নে বিটেশ্বর বাজারের বেহাল সড়কের সংস্কার করলেন সিঙ্গাপুর প্রবাসী বাবুল খন্দকার চন্দ্রশেখরদী মানবকল্যান যুব সংঘের উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভা জ্ঞানার্ণব সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দাউদকান্দির তালতলী গ্রামে দিপুর উদ্যোগে মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস

কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
কুমিল্লা আইডিয়াল কলেজের একাদশ শ্রেণির নবীন বরণ নগ‌রের টাউন হল মিলনায়তনে অনু‌ষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত।

রোববার সকা‌লে আই‌ডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো: মহিউদ্দিন লিটন এর সভাপতিত্বে অনুষ্ঠিত নবীনবরণ আ‌লোচনা সভায় বক্তব‌্য রা‌খেন কুমিল্লা শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. জহিরুল ইসলাম পাটোয়ারী, ভাষাসৈনিক অজিতগুহ মহাবিদ্যালয় এর অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম, সাবেক রোটারী গভর্ণর ও বিশিষ্ট শিক্ষানুরাগী দিলনাশিঁ মোহসেন

কলেজ সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক শাহ মোহাম্মদ আলমগীর খান। অনুষ্ঠানের বক্তারা ছাত্র—ছাত্রীদের উদ্দেশ্য বলেন— মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য নিজেকে যোগ্য করতে হবে। বাংলাদেশ কিভাবে এগিয়ে গেছে, কিভাবে বিশ্বসভায় মাথা উঁচু করে দাড়িয়েছে এটা তোমাদেরকে জানতে হবে।

চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী হিসাবে নিজেদেরকে গড়তে হবে। নিজেকে বড় করতে হলে অন্যের চেয়ে জ্ঞানী হতে হবে। সামর্থ্য অনুযায়ী সফল হওয়ার জন্য স্বপ্ন দেখতে হবে। সর্বপরি নিয়মিত লেখাপাড়া করে ভাল ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হতে হবে।

হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও অনুষ্ঠানের আহবায়ক মো. ইমতিয়াজ মজুমদার এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, সহকারী অধ্যাপক মো. আদনান ছাত্তার মজুমদার।

অনুষ্ঠানের প্রথম পর্বে পবিত্র কোরআন থেকে তেলোওয়াত, গীতা পাঠ ও সমবেত কন্ঠে জাতীয় সংগীত পাঠের পর অনুষ্ঠানে বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ইয়াছিন আহম্মেদ, মোসা. নাজনিন আক্তার, একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের আইরিন আক্তার এ্যানি, মাহমুদা আক্তার মজুমদার, রোকসানা আক্তার শান্তা, ব্যবসায় শিক্ষা বিভাগের তাসলিমা আক্তার ইভা।

দ্বিতীয় পর্বে ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক মোহাম্মদ ইমরান হোসাইন এর পরিচালনায় সাংস্কৃতিক পর্বে দেশের গান পরিবেশন করেন— অতনু ধর, প্রমীত রায়, আবৃতি করেন— রোকসানা আক্তার শান্তা, নৃত্যে অংশগ্রহণ করেন— অনিক মজুমদার।

এসময় উপস্থিত ছিলেন প্রভাষক মো. হাসান ভূইয়া, মোহাম্মদ মনির হোসেন, নাইমা আক্তার, ফয়েজুল হাসান বাবু, সুফিয়া আক্তার, নিশাত মাহমুদ, ফাহিমা আক্তার, মিঠুন মজুমদার, সাইফুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, সুনীল চন্দ্র দাস, কলেজ হিসাবরক্ষক সোহেল রানাসহ কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

পিকে/এসপি
উটের মূত্র থেকে তৈরি ওষুধে সারবে ক্যানসার! সত্যতা জানাল সৌদি

উটের মূত্র থেকে তৈরি ওষুধে সারবে ক্যানসার! সত্যতা জানাল সৌদি