বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বৃহস্পতিবার ০১ অক্টোবর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হচ্ছেন রানা সরকার ব্যক্তিগত অর্থায়নে বিটেশ্বর বাজারের বেহাল সড়কের সংস্কার করলেন সিঙ্গাপুর প্রবাসী বাবুল খন্দকার চন্দ্রশেখরদী মানবকল্যান যুব সংঘের উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভা জ্ঞানার্ণব সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দাউদকান্দির তালতলী গ্রামে দিপুর উদ্যোগে মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল

সাবেক ক্রিকেটার মাসুদ আলীর দাফন সম্পন্ন

সাবেক ক্রিকেটার মাসুদ আলীর দাফন সম্পন্ন
নিউজ ডেস্ক: কুমিল্লা নগরীর বিশিষ্ট ব্যবসায়ী মরহুম হাজী ইমান আলীর ৪র্থ পুত্র সাবেক ক্রিকেট খেলোয়াড়, বর্তমান আম্পায়ার অ্যাসোসিয়েশনের সদস্য মাসুদ আলীর দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার সকাল ১১টায় বিপুল সংখ্যক মুসুল্লীর উপস্থিতিতে নগরীর মোগলটুলী শাহ সুজা মসজিদে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজার ইমামতি করেন শাহ সুজা জামে মসজিদের ইমাম ও খতিব খিজির আহমেদ।

এরপর মাসুদ আলীর মরদেহ বেলা সাড়ে ১১টায় তার প্রিয় আড্ডাস্থল জিলা স্কুলের সামনে শেষ বারের মতো আনা হলে এখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। এসময় অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন। বেলা ১২টায় দ্বিত্বীয় নামাজে জানাজা হাজারো মুসুল্লির উপস্থিতিতে কুমিল্লা জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।

নামাজে জানাজায় ইমামতি করেন কুমিল্লা জিলা স্কুল জামে মসজিদের ইমাম মাওলানা মনির হোসেন। পরে বিভিন্ন সংগঠন এবং গুণগ্রাহীরা মরহুমের কফিনে ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানান। মরহুমের তৃত্বীয় নামাজে জানাজা কাপ্তান বাজার জামে মসজিদ কমপ্লেক্সে হাজারো মুসল্লির উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। নামাজে জানাজা পড়ান কাপ্তান বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাফেজ মোহাম্মদ। পরে নগরীর কাপ্তানবাজার ব্যাপারী পুকুর পাড়ে পারিবারিক গোরস্তানে দাফন সম্পন্ন করা হয়।

উল্লেখ্য, কুমিল্লার সাবেক ক্রিকেট খেলোয়াড়, বর্তমান আম্পায়ার অ্যাসোসিয়েশনের সদস্য মাসুদ আলী বৃহস্পতিবার রাত ৮ ঘটিকায় নগরীর চান্দিনা প্লাজা মসজিদে এশা’র নামাজ পড়ার সময় সিজদায় হার্ট অ্যাটাক হয়। পরে নগরীর একটি হাসপতালে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্ত্রী, দুই কন্যা সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

পিকে/এসপি
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হচ্ছেন রানা সরকার

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হচ্ছেন রানা সরকার