বুধবার, ১২ অগাস্ট ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বুধবার ১২ অগাস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান

স্বাস্থ্যের জন্য ক্ষতিকর টাইট পোশাক

স্বাস্থ্যের জন্য ক্ষতিকর টাইট পোশাক
আধুনিক ফ্যাশনের জন্য প্রায়ই নতুন ধরনের পোশাক আমাদের ওয়ারড্রোবে জায়গা করে নিচ্ছে। ট্রেন্ডের সঙ্গে তাল মেলাতে অনেকেই এখন বেছে নিচ্ছেন টাইট পোশাক। এসব পোশাকে নিজেকে দেখতে হয়তো ভালো লাগে, কিন্তু এগুলো স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। টাইট পোশাক পরিধানে যেসব শারীরিক সমস্যা হতে পারে- অ্যাসিডিটি হয় টাইট পোশাক পরলে পাকস্থলীতে চাপ পড়ে, যার ফলে খাদ্যনালীতে অ্যাসিড জমা হয়। এতে অম্বল ও অ্যাসিডিটি হয়।অসারতা খুব টাইট জিনস বা লেগিংস পরলে উরুর স্নায়ুতে চাপ পড়ে, যার ফলে পায়ে ঝিমঝিম, অসারতা এবং জ্বালা হতে শুরু করে। আকৃতি ঠিক থাকে না খুব টাইট জিনস, স্কার্ট বা টাইট পোশাক পরে কেবল উঠতে-বসতে অথবা হাঁটতেই অসুবিধা হয় না, এতে শরীরের আকৃতি এবং ভঙ্গিও নষ্ট হয়। পেশির ওপর চাপ পড়ে দীর্ঘক্ষণ টাইট পোশাক পরে থাকলে পেশি ও জয়েন্টে চাপ পড়ে। মেরুদণ্ড, পেট ও কোমরের ইচের অংশের পেশি দুর্বল হয়ে পড়ে। এ ছাড়া পেট, পিঠ, কোমর ও পায়ে ব্যথা হতে পারে। খুব টাইট পোশাক পরলে হাঁটার ক্ষমতাও কমে যায়। ত্বকের সমস্যা টাইট পোশাক শরীরের সঙ্গে একেবারে চেপে বসে থাকে। এর ফলে ত্বকের নানা সমস্যা দেখা দেয়। ত্বকে লালচে ভাব ও চুলকানি হতে পারে। টাইট পোশাক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর টাইট পোশাক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ইনফেকশনের ঝুঁকি টাইট জিনস, লেগিংস, শেপ ওয়্যার বা কোনো পোশাক পরলে গোপনাঙ্গ সর্বদা আর্দ্র থাকে, যার ফলে ইস্ট ইনফেকশন এবং ইউটিআই হওয়ার ঝুঁকি বাড়ে। এতে গোপনাঙ্গে চুলকানি ও ব্যথা হতে পারে। ভেরিকোস ভেইন স্কিন টাইট জামাকাপড় পরলে শরীরের রক্ত সঞ্চালন ঠিকমতো হয় না। যে কারণে ত্বকে নীল উত্থিত শিরা দেখা দেয়, যাকে ডাক্তারি ভাষায় বলা হয় ভেরিকোস ভেইন। রক্ত সঞ্চালনে বাধা টাইট পোশাকে রক্ত সঞ্চালনে বাধা পড়ে। বডি শেপার খুব টাইট হয় এবং ত্বকের সঙ্গে একেবারে লেগে থাকে। দীর্ঘক্ষণ এটি পরে থাকলে অনেক সময় শ্বাসকষ্ট হয় এবং রক্তচলাচলেও প্রভাব পড়ে। টাইট পোশাক ত্বককে সংকুচিত করে। যে কারণে রক্ত প্রবাহ বিগড়ে যায়। এতে শরীর আরও ক্লান্ত বোধ হয়। পিকে/এসপি
জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর

জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর