বুধবার, ১২ অগাস্ট ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বুধবার ১২ অগাস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান

বাংলাদেশ ফিল্ম আর্কাইভে শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস ২০২৩ এর আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ফিল্ম আর্কাইভে শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস ২০২৩ এর আলোচনা সভা অনুষ্ঠিত
তথ্য ও প্রযুক্তির এই বিকাশ ও বর্তমান ডিজিটাল সময়ে বাংলা ভাষার ভবিষ্যত কী দাঁড়াবে। সে নিয়ে এখন থেকে পরিকল্পনা করতে হবে। বাংলা ভাষার বিশুদ্ধ রূপ যদি পাওয়া যেত, তাহলে ভুল বাংলা শেখার দায়ভার চাপাতো না কারও ওপর।

ভুল বানান আর ভুল শব্দ প্রয়োগের কবল থেকে মুক্ত হওয়া যেত বলে মনে করেন আজকের আলোচনা অনুষ্ঠানের প্রধান আলোচক প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক জাফর ওয়াজেদ। আজ ২০ ফেব্রুয়ারি, একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস ২০২৩ উপলক্ষে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সেমিনার হলে বিকাল ৩ টায় আলোচনা অনুষ্ঠান হয়।

আলোচনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, বায়ান্নের ভাষা আন্দোলন চেতনার বিকশিত রূপই বাঙালির মুক্তিযুদ্ধ। জাতির পিতা মহান একুশের চেতনায় অনুপ্রানিত করেই বাঙালি জাতিসত্তাকে সুসংহত করেন।

আলোচনা অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মোঃ জসীম উদ্দিন বলেন, বায়ান্নর ভাষা শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে বাঙালি জাতিসত্তার বিকাশ ঘটে এবং এরই মহীরূহ বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অর্জিত হয়।

প্রকল্প পরিচালক ড. মো. মোফাকখারুল ইকবাল স্বাগত বক্তব্যে বলেন, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশভাগের পরপরই পশ্চিম পাকিস্থানের আধিপত্য বিস্তারের লক্ষ্যে উর্দুকে রাষ্ট্রভাষা করার পদক্ষেপ নিয়েছিল। শতকরা ৭ ভাগের ভাষা উর্দুকে ৫২ ভাগের বাংলা ভাষাভাষী মানুষকে দমন করতে চেয়েছিল। কিন্তু বাঙালি ছাত্র সমাজ এর চরম জবাব দিয়েছিল। আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা করে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচালক ফারহানা রহমান।
জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর

জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর