মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চন্দ্রশেখরদী মানবকল্যান যুব সংঘের উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভা জ্ঞানার্ণব সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দাউদকান্দির তালতলী গ্রামে দিপুর উদ্যোগে মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান

লক্ষ্মীপুরে ৩ লাখ শিশুকে ভিটামিন "এ" প্লাস ক্যাপসুল খাওয়ানো হবেঃ ডা. আহাম্মদ কবির, সিভিল সার্জন

লক্ষ্মীপুরে ৩ লাখ শিশুকে ভিটামিন "এ" প্লাস ক্যাপসুল খাওয়ানো হবেঃ ডা. আহাম্মদ কবির, সিভিল সার্জন
লক্ষ্মীপুর জেলার ৫টি উপজেলা প্রায় ৩ লাখ শিশুকে ভিটামিন "এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। মুজিব বর্ষে স্বাস্থ্য খাত এগিয়ে যাবে অনেক ধাপ এ স্লোাগান নিয়ে আগামীকাল সোমবার দিনব্যাপী এ কার্যক্রম চলবে।

রোববার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে সাংবাদ সম্মেলন করে এসব তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. আহাম্মদ কবীর। এসময় উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকর্তা বিশ্বনাথ মজুমদারসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমে কর্মীরা।

সাংবাদ সম্মেলনে জানানো হয়, বছরে দু'বার ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন করা হয়। এবার জেলার ৩ লাখ ৯২৫ জন শিশুকে ভিটামিন "এ" প্ল­াস ক্যাপসুল খাওয়ানো হবে। জেলায় মোট ১৪৮০ কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ৩৩ হাজার ৯৯ শিশুকে নীল রঙের ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী ২ লাখ ৬৭ হাজার ৮২৬ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এরমধ্যে সদর উপজেলায় ১ লাখ ১১ হাজার ৫০০, লক্ষ্মীপুর পৌরসভায় ২ হাজার ৩০০, রায়পুরে ৪৩ হাজার ২০৭, রামগঞ্জে ৪৪ হাজার ৭৭১, রামগতিতে ৪৭ হাজার ৫০০ ও কমলনগরে ১৭ হাজার ৩০০ শিশু এ ক্যাপসুল পাবে। ক্যাপসুল খাওয়ানোর কাজে ২২২ জন স্বাস্থ্য সহকারী, ২১৬ জন এফ ডব্লিউ এ সদস্য, ১৭০ জন সিএইচসিপি সদস্য, ২৯৬০ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন। ১৮৪ জন সুপারভাইজার এ ক্যাম্পইনের দায়িত্বে থাকবেন।

সিভিল সার্জন বলেন, ভিটামিন "এ" প্লাস ক্যাপসুল শিশুদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ডায়রিয়া-নিউমোনিয়ার প্রকোপ কমায়, অন্ধত্ব দূর করে। এজন্য শিশুদেরকে বাড়ির পাশের কেন্দ্রে গিয়ে ভিটামিন "এ" ক্যাপসুল খাওয়াতে হবে। তবে অসুস্থ শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো যাবেনা।

পিকে/এসপি
চন্দ্রশেখরদী মানবকল্যান যুব সংঘের উদ্যোগে  মাদক বিরোধী আলোচনা সভা

চন্দ্রশেখরদী মানবকল্যান যুব সংঘের উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভা