বুধবার, ১২ অগাস্ট ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বুধবার ১২ অগাস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান

ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্যসেবা ফুটবল লীগের" ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্যসেবা ফুটবল লীগের" ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ে ব্যতিক্রমী “স্বাস্থ্যসেবা ফুটবল লীগ” এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে সরকারী বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁওয়ে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যসেবার সাথে জড়িতদের আয়োজনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন, প্রধান অতিথি জেলা বিএমএ’র সভাপতি ও সাবেক সিভিল সার্জন ডা: আবু মো: খয়রুল কবীর, ঠাকুরগাঁও কিনিক ও ডায়াগনষ্টিক অনার্স এসোসিয়েশনের সভাপতি ও জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলী ভুট্টো, খেলা পরিচালনা কমিটির অন্যতম সদস্য ডা: শিহাব মাহম্মুদ শাহরিয়ার সুজন, কমিটির সদস্য ডা: শেখ মাসুদ, ডা: মামুন ইবনে আশরাফী, ডা: আবু বক্কর সিদ্দিক, ডা: অনুপম ঝা অপু, ডা: মো: হাবি-ই-রসুল (লিটন), ডা: শাহ আজমীর রাসেল, ডা: রোকনুল হক, ডা: জাহিন মিঠু, জেলা আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সুপ্রিয় গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মো: বাবলুর রহমান, সিনিয়র ফুটবলার জাহাঙ্গীর হোসেন, নিরাপদ ডায়াগনস্টিক সেন্টারের মাহেল প্রমুখ।

ফাইনালে খেলা পরিচালকের দায়িত্ব পালন করেন প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক ও দৈনিক ভোরের দর্পন পত্রিকার জেলা প্রতিনিধি আসাদুজ্জামান শামিম। সহকারী পরিচালকের দায়িত্ব পালন করেন দুলাল হোসেন, রবি, সোহরাব, সুজন।

সমাপনী খেলায় “ফ্রেন্ডস এ্যাপোলো হাসপাতাল” তুমুলভাবে প্রতিদ্বন্দিতাপুর্ন ম্যাচে টাইব্রেকারে ৩-০ গোলে “সেভেন ডে নার্সিং হোম” টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। নির্ধারিত সময়ের খেলা গোলশুন্য হলে খেলা টাইব্রেকারে গড়ায়। শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ টিমকে প্রাইজমানি ও ট্রফি প্রদান করেন অতিথিরা। উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি ১৪টি টিম নিয়ে লীগের উদ্বোধন করা হয়েছিল।

পিকে/ এসপি
জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর

জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর