শনিবার, ২৫ জুলাই ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ২৫ জুলাই ২০২৬ ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন

আলিফ লায়লা’র ‘সিন্দাবাদ’ চরিত্রের অভিনেতা শাহনেওয়াজ প্রধান আর নেই | প্রধান খবর

আলিফ লায়লা’র ‘সিন্দাবাদ’ চরিত্রের অভিনেতা শাহনেওয়াজ প্রধান আর নেই | প্রধান খবর আলিফ লায়লা’য় ‘সিন্দাবাদ’ চরিত্রে অভিনয় করে গ্রাম বাংলার মানুষের প্রিয় হয়ে উঠেছিলেন শাহনেওয়াজ প্রধান
তখন ছিল না ইন্টারনেটের এমন বিস্তার, ছিল না ফেসবুক-ইউটিউব, কিংবা স্যাটেলাইট টেলিভিশনের এমন আধিপত্য। নব্বইয়ের দশকে গ্রাম বাংলার ঘরে ঘরে জনপ্রিয় হয়ে উঠেছিল এক টিভি সিরিজ ‘আলিফ লায়লা’। আর এই সিরিজের সবচেয়ে জনপ্রিয় চরিত্র ছিল ‘সিন্দাবাদ’। তুমুল নন্দিত এই চরিত্রে যিনি অভিনয় করেছিলেন, সেই ভারতীয় অভিনেতা শাহনেওয়াজ প্রধান আর নেই।

গত শুক্রবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খবর টাইমস অব ইন্ডিয়ার। শাহনেওয়াজের সহশিল্পী যশপাল শর্মা জানান, মুম্বাইয়ে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলাকালে হার্ট অ্যাটাক করেন এই অভিনেতা। পরে তাকে নিকটস্থ কোকিলা বেন হাসপাতালে নেয়া হলেও বাঁচানো যায়নি।

শাহনেওয়াজের বয়স হয়েছিল ৫৬ বছর। ভাইয়ের চিকিৎসার জন্য তখন কোকিলা বেন হাসপাতালে ছিলেন টিভি অভিনেত্রী সুরভী তিওয়ারি। তিনি শাহনেওয়াজকে স্ট্রেচারে শুইয়ে হাসপাতালে আনতে দেখেন। সুরভী সংবাদমাধ্যমকে বলেন, দ্রুতই শাহনেওয়াজকে হাসপাতালের ভেতরে নেয়া হলেও তাকে বাঁচানো যায়নি। স্বজনরা জানিয়েছেন, হৃদযন্ত্রের অসুস্থতার কারণে কয়েক মাস আগেও তার বাইপাস সার্জারি হয়েছিল।

আরব্য রজনীর গল্প অবলম্বনে নির্মিত ভারতীয় টিভি সিরিজ ‘আলিফ লায়লা’র পাশাপাশি শাহনেওয়াজ অভিনয় করেন ফ্যান্টম নামে সাইফ আলী খান-ক্যাটরিনা কাইফ জুটির একটি চলচ্চিত্রেও। এছাড়া তিনি কাজ করেছেন ‘মির্জাপুর’ ও ‘হোস্টেজেস’র মতো আলোচিত ওয়েব সিরিজেও।
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার

হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার